
নুর মোহাম্মদ শেখ: কক্সবাজার
অ্যাডভোকেট সৈয়দ মো: রেজাউর রহমান কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের নতুন পিপি (পাবলিক প্রসিকিউটর) পদে যোগদান করেছেন। মঙ্গলবার ৭ মে সকালে তিনি প্রথমে কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ শাহীন ইমরান ও পরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ এর কাছে যোগদান করেন। একইদিন সকাল থেকে তিনি জেলা ও দায়রা জজ আদালতে পিপি হিসাবে নিয়মিত দায়িত্ব পালন শুরু করেছেন।
সোমবার (৬ মে) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি/পিপি শাখা) উপ সলিসিটর সানা মোঃ মারুফ হোসাইন স্বাক্ষরিত কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ শাহীন ইমরানের কাছে প্ররিত এক আদেশে অ্যাডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমানকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের নতুন পিপি (পাবলিক প্রসিকিউটর) পদে নিয়োগ দেওয়া হয়। একই আদেশে বর্তমান পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এর নিয়োগ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্পেশাল পিপি হিসাবে অ্যাডভোকেট সৈয়দ মো: রেজাউর রহমান এর নিয়োগ বাতিল করা হয়।
অ্যাডভোকেট সৈয়দ মো: রেজাউর রহমান কক্সবাজারের প্রবীণ আইনজীবী,প্রবীন আওয়ামী লীগ নেতা,


