back to top

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের পদযাত্রা

kbctgbd
৬ মে ২০২৪ ১১:২২ অপরাহ্ণ

জহির সিকদার, আশুগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পদযাত্রা করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ।সোমবার (০৬ মে) দুপুরে শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে গিয়ে শেষ হয়।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ চত্বরে জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বাংলাদেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন।

পরে এক সংক্ষিপ্ত ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন – জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন ও কলেজ ছাত্রলীগের সভাপতি জুবায়ের মাহমুদ শ্রাবণ।

এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, গত সাত মাস ধরে বন্ধুরাষ্ট্র ফিলিস্তিনের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরই প্রতিবাদে সারাবিশ্বে ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ করে যাচ্ছে। তাদের সঙ্গে সংহতি জানিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী আজকে আমাদের এই কর্মসূচি। ফিলিস্তিনের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান।

এ সম্পর্কে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, এই ইসরায়েল হচ্ছে পৃথিবীর সব অশান্তির মূল। ফিলিস্তিন হচ্ছে নিরীহ, নিপীড়িত ও শান্তিকামী রাষ্ট্র। এ শান্তিকামী দেশের পাশে ছিলেন স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি লাল-সবুজের এই পতাকা আমাদের এনে দিয়েছেন। বাংলাদেশের পতাকার পাশে নিরীহ ও নিপীড়িত মানুষের রক্তে রাঙানো পতাকা টানিয়ে দিতে পেরে আমরা বলতে চাই, স্বাধীন বাংলা থেকে ফিলিস্তিনের স্বাধীন পতাকা আমরা উড়িয়ে দিলাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিশ্বকাপ বয়কটের হুমকি ইউরোপের ৫৫ দেশের!

ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপকে ঘিরে নতুন করে বড় ধরনের...

আগস্ট মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

আগস্ট মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার...

খুব শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ

দেশের স্বাস্থ্যসেবা আরও জনবান্ধব ও প্রতিরোধভিত্তিক করতে শিগগিরই এক...

আরও ৪ শিশুর প্রাণ কেড়ে নিল হাম

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪...

হজের ব্যয় কমানোর ঘোষণা

আগামী ২০২৭ সালের হজে বাংলাদেশি হাজিদের ব্যয় অন্তত ৪০...

সর্বশেষ