back to top

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার কাশিনাথপুরে দাবদাহে সানক্যাপ, খাবার স্যালাইন ও পানি বিতরণ করল সামাজিক সংগঠন শেকড় পাবনা

kbctgbd
৬ মে ২০২৪ ২:২১ অপরাহ্ণ

মোঃ হাসান মিয়া,স্টাফ রিপোর্টারঃ

তীব্র দাবদাহ থেকে জনসাধারণকে স্বস্তি দিতে সানক্যাপ, বোতলজাত পানি, খাবার স্যালাইন ও বিস্কুট বিতরণ করেছে স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘শেকড় পাবনা’। দুই হাজারের অধিক হাজার মানুষের মাঝে এগুলো বিতরণ করা হয়।

গেল শনিবার (৪ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত পাবনার বেড়া উপজেলার কাজিরহাট ফেরিঘাট থেকে শুরু করে কাশিনাথপুর, নাজিরগঞ্জ,সুজানগর ও পাবনা শহরের অনন্ত মোড়, ইন্দ্রারা মোড়, ট্রাফিক মোড়, চাঁপাবিবি জামে মসজিদ মোড়ের রিকশাচালক ও ভ্যানচালকদের মাঝে বোতলজাত পানি, খাবার স্যালাইন, বিস্কুট ও সানক্যাপ বিতরণ করা হয়।

খায়রুল ইসলাম নামের পাবনা শহরের একজন রিকশাচালক বলেন, প্রতিদিন রোদে পুরে গাড়ি চালাই অনেক কষ্ট হয়। আজকে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের মাঝে খাবার স্যালাইন ও পানির সঙ্গে একটি করে মাথায় দেওয়ার ক্যাপ দিয়েছে। ব্যাতিক্রমী আয়োজনটা ভালো লাগছে।

আব্দুল মমিন নামের আরেকজন রিকশাচালক বলেন, গরমের এইদিনে অনেকে শহরে খাবার স্যালাইন ও পানি বিতরণ করলেও কেউ মাথায় দেওয়ার ক্যাপ দেয়নি। এখন থেকে একটু হলেও স্বস্তি পাবো। এই সংগঠনকে ধন্যবাদ জানান।

মনিরুল ইসলাম নামের আরেক ভ্যানচালক বলেন, কয়কদিনের পাবনার যে তাপমাত্রা বাহিরে বের হওয়াই কঠিন। তারপরও জীবিকার তাগিদে ভ্যান চালাতে হচ্ছে। আজকে এই ভাইয়েরা আমাদের রিকশা ও ভ্যানচালকদের ক্যাপ দিচ্ছে। আমাদের জন্য এটা বড়ই ভালো হবে।

সামাজিক সংগঠন শেখড় পাবনার আহবায়ক খান হাবিব মোস্তফা বলেন, প্রবাহমান দাবদাহ স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত করে দিচ্ছে। হিট স্ট্রোকে প্রতিদিন মানুষ মৃত্যুর কোলে ঢোলে পড়ছে। সাধারণ শিক্ষার্থী, শ্রমজীবী, ছিন্নমূল মানুষ তীব্র তাপদাহে হাসফাস অবস্থা সবার। তাদের একটুখানি স্বস্তি দিতেই আমাদের এই উদ্যোগ। আশা করি সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই পরিস্থিতি সামাল দিতে পারবো।

তিনি পাবনার মানুষের সেবা করার কথা তুলে ধরে বলেন, জন্ম আমাদের পাবনা হলেও কর্মের সুবাদে ঢাকায় থাকি। ঢাকায় থেকেও পাবনার মানুষের কথা চিন্তা করে ২০২২ সালের ২৩ এপ্রিলে শেকড় পাবনা নামের এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়। আমাদের সংগঠন শুধু সামাজিক কাজকর্ম করবে। হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াবে। পাবনার সামাজিক উন্নয়নেও ব্যাপক ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, এই সংগঠনের মাধ্যমে বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করা হয়। অসহায়দের চিকিৎসার ব্যবস্থা করা হয়। আজকে আমরা ঢাকা থেকে এসে সারাদিনব্যাপী খাবার স্যালাইন, সানক্যাপ, পানি ও বিস্কুট বিতরণ করা হয়। এর আগেও আমরা বিভিন্ন সামাজিক কাজকর্ম পরিচালনা করেছি। ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠন শেকড় পাবনার আহবায়ক খান হাবিব মোস্তফা, আহবায়ক কমিটির সদস্য শেখ রাসেল, ফুয়াদ শামীম, উপদেষ্টা রফিকুল ইসলাম, বাবুল আক্তার প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিশ্বকাপ বয়কটের হুমকি ইউরোপের ৫৫ দেশের!

ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপকে ঘিরে নতুন করে বড় ধরনের...

আগস্ট মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

আগস্ট মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার...

খুব শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ

দেশের স্বাস্থ্যসেবা আরও জনবান্ধব ও প্রতিরোধভিত্তিক করতে শিগগিরই এক...

আরও ৪ শিশুর প্রাণ কেড়ে নিল হাম

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪...

হজের ব্যয় কমানোর ঘোষণা

আগামী ২০২৭ সালের হজে বাংলাদেশি হাজিদের ব্যয় অন্তত ৪০...

সর্বশেষ