মানিকগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাই। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ইশতিয়াক আহমেদ সকালে বিষয়টি নিশ্চিত করেন।

রবিবার (৫মে) দিনগত রাত সাড়ে ১০ দিকে সিংগাইর পৌর এলাকার সিংগাইর বাজার হতে হাসপাতাল রোডে (ঘোনাপাড়া) ব্যাপারি পাড়া মোড়ের নয়ন মার্কেটে আগুনের এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই মার্কেটে আলিনুরের অটোরিকশা চার্জের সার্কিট থেকে আগুনের শুত্রপাত ঘটে। খবর পেয়ে সিংগাইর ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিস এর দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। প্রায় দুই ঘন্টার চেষ্টায় সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুড়ে যায় আব্দুলের গ্যাসসিলেন্ডার দোকান, দিপকের মুদি দোকান, কহিনুরের ভাঙ্গারির দোকান ও মুসকান ট্রাভেলস এবং আল আমিনের পেট্রোল ও অকটেন বিক্রির দোকান। এতে আনুমানিক ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধরনা করেন ব্যবসায়িরা।
এবিষয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইশতিয়াক আহমেদ বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে অটো ব্যাটারি চার্জার থেকে বৈদুতিক শর্টসার্কিটে আগুনে সূত্রপাত হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি।


