back to top

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে সাংবাদিক ‘সেলিম পারভেজ’

kbctgbd
৪ মে ২০২৪ ৪:০৯ অপরাহ্ণ

জহির সিকদার,আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

 

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরব হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার রাজনৈতিক অঙ্গন। সর্বত্রই চলছে আলোচনা, উঠছে চায়ের কাপে ঝড়।জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই আবার সর্বত্রই আলোচনার কেন্দ্র হিসেবে দাড়িয়েছে আগামী উপজেলা নির্বাচন। সেই সাথে চলছে রাজনৈতিক মহলে নানান হিসাব নিকাশ।

আগামী ২৯ মে আশুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন, এ নিয়ে নবীন ও প্রবীণ প্রার্থীরা শুরু করেছে নিজেদের প্রচার প্রচারণা। এ সকল প্রার্থীদের সমর্থকেরা বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে।৩য় ধাপে আশুগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে  ৮,ভাইস চেযারম্যান পদে ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে  ৩ জন সহ মোট ১৯ জন প্রার্থী অনলাইনের মাধ্যমে তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। ইতিমধ্যেই আশুগঞ্জ উপজেলার বিভিন্ন  এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ক্লিন ইমেজখ্যাত সাংবাদিক নেতা ও বর্তমান সফল ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ।

এছাড়া উপজেলার বিভিন্ন হাট, বাজার ও গুরুত্বপূর্ণ স্থান পোষ্টার, ব্যানার ও ফেস্টুন দিয়ে ছেয়ে গেছে। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান হিসেবে আলোচনায় বিভিন্ন জনের নাম আসলেও আলোচনার কেন্দ্র হিসেবে সবার শীর্ষে রয়েছে ক্লিন ইমেজখ্যাত সাংবাদিক নেতা সেলিম পারভেজ। মনোনয়ন দাখিলের পর হতে তিনি উপজেলার প্রতিটি ইউনিয়নে গনসংযোগ করছেন। তার পরিবারের প্রতিটা সদস্যই এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। সাংবাদিক নেতা সেলিম পারভেজ  এর জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া গ্রামে হলেও তার বেড়ে উঠা  উপজেলার চরচারতলা ইউনিয়নের চরচারতলা গ্রামে।একজন শিক্ষিত, কর্মদক্ষ্য, মানুষের বিপদের আপনজন, সৎ ও সততার উত্তম সমন্বয়, তারুণ্যদীপ্ত সাংবাদিক নেতা সেলিম পারভেজ। গরীব দুঃখী মানুষের পাশে থাকা  দীর্ঘদিনের পরীক্ষিত এ নেতাকে’ই আসন্ন নির্বাচনে আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হিসেবে দেখতে চায় তৃণমূলের বিভিন্ন রাজনৈনিক দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ। একারনে আসন্ন  উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম পারভেজকে প্রার্থীতা ঘোষনা করেছেন আশুগঞ্জ উপজেলাবাসী।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন  প্রত্যাশী হিসেবে  শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং স্বপ্নের আশুগঞ্জ  গড়ার লক্ষে উপজেলার সর্বস্তরের লোকজনের সাথে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ,মতবিনিবয় ও উঠান বৈঠক অব্যাহত রেখেছেন।

তৃত্বীয় ধাপে আসন্ন আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে এবারও সেলিম পারভেজ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। তাঁর এই প্রার্থীতার বিষয়টি এরইমধ্যে গোটা উপজেলা ব্যাপী ব্যাপক প্রচার প্রচারনা পেয়েছে। আশুগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক,রাজনৈতিক নেতাকর্মীরা বলছেন, এবার উপজেলা নির্বাচনে কোন দলীয় প্রতীক না থাকলেও এবং দলীয়ভাবে কাউকে সমর্থন না দেওয়া হলেও সেলিম পারভেজকেই  আমরা আমাদের মনোনীত একক প্রার্থী হিসাবে ধরে নিয়েছি। সেই ভাবেই আমরা প্রচার-প্রচারনা

এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা শুরু করেছি। সাধারণ কর্মী সমর্থক ও ভোটাররা বলছেন, এর আগেও সেলিম পারভেজ    উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে  বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। সে সময়

তাঁর প্রতীক ছিল তালা । সে সময় তিনি দলীয় প্রতীক না পেয়েও ব্যক্তি ইমেজ ও জনপ্রিয়তার কারণে বিপুল ভোটে বিজয়ী হন। সে সময় থেকে এবার তাঁর জনপ্রিয়তা ও ব্যক্তি ইমেজ অনেক বৃদ্ধি পেয়েছে।তাঁরই হাতের ছোঁয়ায়  তৃণমুলের অনেক অবহেলিত অবকাঠামো মজবুত ও শক্তিশালি হয়েছে এবং শুদ্ধ হয়েছে আশুগঞ্জ উপজেলা। সর্বশেষ সেলিম পারভেজের  নেতৃত্বের কারণে উপজেলার  বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড সাধিত হয়েছে।  তার পরিকল্পনার আরো কিছু কাজ করার লক্ষ্য নিয়ে এবং আশুগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া ও ভালবাসা নিয়ে তিনি এবারও প্রার্থী হয়েছেন। তিনি একজন  সৎ সাহসী নীতি ও আদর্শবান একজন  লড়াকু সৈনিক, ধার্মিক, সদা হাস্যোজ্জ্বল, বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক নেতা সেলিম পারভেজ । আশুগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রকৃত অর্থে উন্নত,আধুনিক,শান্তি –সমৃদ্ধির আবাসস্থল হিসাবে গড়ে তুলতে তার রয়েছে দৃঢ় অঙ্গীকার।

তিনি বলেন,মানুষের শাসক নয়, সেবক হতে চায়।জনগণের কল্যাণে কাজ করতে চায়।ভবিষ্যতেও সর্বস্তরের মানুষের সহযোগিতা করে আশুগঞ্জ উপজেলাকে উন্নয়নের  ধারাকে  অব্যাহত রাখতে চায় এবং সকলের প্রতি যতটুকু সম্ভব সাহায্যে সহযোগিতা করার জন্য আমার প্রচেষ্টার কোন কমতি নেই,।সেলিম পারভেজ আরো বলেন, ব্যাক্তি উদ্যেগে মানুষের কল্যাণে সবসময় কাজ করা সম্ভব নয়। সর্বাত্মকভাবে সমাজের সেবা করতে হলে জনপ্রতিনিধি হওয়ার বিকল্প নাই।বিশেষ করে সরকারী অনুদান তৃণমূলের সর্বস্তরের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে সমাজের সামগ্রিক কল্যাণ সাধন করা সম্ভব হয়।

এ জন্য আসন্ন উপজেলা র্নিবাচনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জউপজেলা বাসীদের এবারের র্নিবাচনে স্বপ্ন দেখাতে নয় স্বপ্ন বাস্তবায়নের সুর্নিদিষ্ট প্রতিশ্রুতি দিয়েই র্শীষ আলোচনার কেন্দ্রে চলে এসেছেন নবীন নেতৃত্ব সাংবাদিক নেতা সেলিম পারভেজ। আধুনিক ও র্স্মাট আশুগঞ্জ  উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করে এবারের উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদে র্নিবাচনের মাঠের হিসাব নিকাশ পাল্টে দিয়ে শক্ত প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলতে পারেন সম্ভাবনাময়ী মুখ সেলিম পারভেজ।সেলিম পারভেজ বলেন, তিনি একটা যুবজাগরণের স্বপ্নদেখেন যেখানে ছোটরা বড়দের সম্মান আর বড়রা ছোটদের স্নেহ করবে, সন্ত্রাসমুক্ত,মাদকমুক্ত, সৌর্হাদ্যর্পূণ জনপদ গড়ে তুলতে চান তিনি, বহু রাস্তাঘাট এখনো চলাচলের অনুপযোগী ও প্রয়োজনের তুলনায় অবকাঠামোগত উন্নয়ন অপ্রতুল, এরূপ অনেক বিষয় সুপরিকল্পিত পরিকল্পনার আওতায় এনে উন্নয়ন নিশ্চিত করে এ উপজেলাকে দেশের মধ্যে অনুকরণীয় উপজেলা হিসেবে গড়ে তুলতে চান তিনি। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে আমার এলাকা থেকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার জন্য সামাজিক আন্দোলনের মাধ্যমে, জনসচেতনা বৃদ্ধির জন্য  কাজ করে যাব। আমাকে র্নিবাচিত করলে আমি সাধারন জনগনের সেবা করার সুযোগ পাবো।

তাই আসন্ন আশুগঞ্জ উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশা নিয়ে আমি এলাকায় কাজ করছি। তিনি আশুগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের সমর্থন ও দোয়া চায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আগস্ট মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

আগস্ট মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার...

খুব শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ

দেশের স্বাস্থ্যসেবা আরও জনবান্ধব ও প্রতিরোধভিত্তিক করতে শিগগিরই এক...

আরও ৪ শিশুর প্রাণ কেড়ে নিল হাম

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪...

হজের ব্যয় কমানোর ঘোষণা

আগামী ২০২৭ সালের হজে বাংলাদেশি হাজিদের ব্যয় অন্তত ৪০...

বিপিএল নিয়ে বড় ইঙ্গিত দিলেন তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–এর আগামী আসর নির্ধারিত সময়ে অনুষ্ঠিত...

আগস্ট মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

আগস্ট মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার...

খুব শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ

দেশের স্বাস্থ্যসেবা আরও জনবান্ধব ও প্রতিরোধভিত্তিক করতে শিগগিরই এক...

আরও ৪ শিশুর প্রাণ কেড়ে নিল হাম

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪...

হজের ব্যয় কমানোর ঘোষণা

আগামী ২০২৭ সালের হজে বাংলাদেশি হাজিদের ব্যয় অন্তত ৪০...

বিপিএল নিয়ে বড় ইঙ্গিত দিলেন তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–এর আগামী আসর নির্ধারিত সময়ে অনুষ্ঠিত...

সর্বশেষ

আগস্ট মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

আগস্ট মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার...

খুব শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ

দেশের স্বাস্থ্যসেবা আরও জনবান্ধব ও প্রতিরোধভিত্তিক করতে শিগগিরই এক...

আরও ৪ শিশুর প্রাণ কেড়ে নিল হাম

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪...

হজের ব্যয় কমানোর ঘোষণা

আগামী ২০২৭ সালের হজে বাংলাদেশি হাজিদের ব্যয় অন্তত ৪০...