back to top

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে আচরণবিধি না মানায় ২ প্রার্থীকে অর্থদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট

kbctgbd
৪ মে ২০২৪ ৬:০২ পূর্বাহ্ণ

নুর মোহাম্মদ শেখ :

মহেশখালীতে নির্বাচনী আচরণবিধি না মানায় দুইজন প্রার্থীকে দুইটি মামলায় অর্থদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। ৩রা মে জুমাবার এ অর্থদণ্ড দেওয়া হয়৷

মহেশখালীতে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে বর্তমানে পুরুদমে নির্বাচনী প্রচারণা চলছে। উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা শেষমুহুর্তের জোরেসোরে প্রচারণা চালাচ্ছেন। এ প্রচারণা চালাতে গিয়ে প্রতিনিয়তই প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। উপজেলা প্রশাসন থেকে বার বার সতর্ক করার পরে ও প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন। এমন পটভূমিতে জুমাবার মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেনের নেতৃত্বে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইটি আলাদা মামলায় দুই প্রার্থীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড দেওয়া প্রার্থীরা হলেন- বই প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবু ছালেহ ও প্রজাপতি প্রতীক নিয়ে নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাহান আরা বেগম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায় মহেশখালীতে উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর আচরণ বিধিমালার প্রতিপালনে ২ জন প্রার্থীকে দেয়াল ও যানবাহনে পোস্টার লাগিয়ে আচরণ বিধিমালা লঙ্ঘন করার অপরাধে উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর আওতায় প্রত্যেককে ১০ হাজার টাকা করে ২ জনকে ২ টি মামলায় ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। এ সময় সকল প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে নির্বাচন আচরণ বিধিমালার যথাযথ প্রতিপালনের জন্য বলা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাছবীর হোসেন জানান- সতর্ক করার পরে ও নির্বাচনে আচরণবিধি না মানলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়ার কাজ অব্যহত থাকবে। তিনি সকল প্রার্থীকে আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণা চালানোর নির্দেশ দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আগস্ট মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

আগস্ট মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার...

খুব শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ

দেশের স্বাস্থ্যসেবা আরও জনবান্ধব ও প্রতিরোধভিত্তিক করতে শিগগিরই এক...

আরও ৪ শিশুর প্রাণ কেড়ে নিল হাম

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪...

হজের ব্যয় কমানোর ঘোষণা

আগামী ২০২৭ সালের হজে বাংলাদেশি হাজিদের ব্যয় অন্তত ৪০...

বিপিএল নিয়ে বড় ইঙ্গিত দিলেন তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–এর আগামী আসর নির্ধারিত সময়ে অনুষ্ঠিত...

সর্বশেষ