back to top

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে আচরণ বিধি মেনে চলতে প্রার্থীদের সতর্ক করলেন প্রশাসন

kbctgbd
২ মে ২০২৪ ১০:২৯ পূর্বাহ্ণ

মো: সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ আঞ্চলিকপ্রতিনিধিঃ

প্রথম ধাপে আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা আচরণ বিধি লংঘন করে একে অপরের বিরুদ্ধে  দেয়া বক্তব্যে ইতিমধ্যে  মাঠ উত্তপ্ত হয়ে ওঠেছে। কয়েকটি বিচ্ছিন্ন হামলার ঘটনাও ঘটেছে ।অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সিংগাইর উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে আচরণ বিধি মেনে চলতে প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২ মে) বেলা ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও পলাশ কুমার বসু‘র সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রতিদ্বন্দ্বি সকল প্রার্থীকে আচরণ বিধি মেনে চলতে নির্দেশনা দেয় হয়। এ সময় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি কাপ-পিরিচের প্রার্থী মোঃ সায়েদুল ইসলাম ও আনারস প্রতীকের প্রার্থী হাজি আব্দুল মাজেদ খান একে অপরের বিরুদ্ধে আচরণ বিধি লংঘনের অভিযোগ তুলেন। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আচরণ বিধি মেনে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য সতর্ক করা হয়। অন্যথায় নির্বাচনী আইনে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নির্বাচনকালীন দায়িত্বে থাকা  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, এএসপি (সিংগাইর সার্কেল) আব্দুল্লাহ আল-ইমরান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মোঃ শরিফুল ইসলাম ও  ওসি মোঃ জিয়ারুল ইসলাম।

প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- চেয়ারম্যান প্রার্থী  হাজি আব্দুল মাজেদ খান, মোঃ সায়েদুল ইসলাম ও আব্দুল হাকিম। ভাইস চেয়ারম্যান প্রার্থী  মোঃ রমিজ উদ্দিন, অ্যাডভোকেট আব্দুস সালাম মোল্লা ও  মোঃ তোফাজ্জেল হোসেন তোফাজ এবং মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী মোসা ঃ আনোয়ারা খাতুন। মত বিনিময় সভায় স্থানীয় গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আগস্ট মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

আগস্ট মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার...

খুব শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ

দেশের স্বাস্থ্যসেবা আরও জনবান্ধব ও প্রতিরোধভিত্তিক করতে শিগগিরই এক...

আরও ৪ শিশুর প্রাণ কেড়ে নিল হাম

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪...

হজের ব্যয় কমানোর ঘোষণা

আগামী ২০২৭ সালের হজে বাংলাদেশি হাজিদের ব্যয় অন্তত ৪০...

বিপিএল নিয়ে বড় ইঙ্গিত দিলেন তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–এর আগামী আসর নির্ধারিত সময়ে অনুষ্ঠিত...

সর্বশেষ