back to top

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে হিটস্ট্রোকে দিনমজুরের মৃত্যু

kbctgbd
৩০ এপ্রিল ২০২৪ ৪:১৮ পূর্বাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে প্রচণ্ড তাপদাহে হিটস্ট্রোকে নুরুল মিয়া (৫০) নামে এক শ্রমিক দিনমজুরের মৃত্যু হয়েছে।সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর বাজারে নারিকেল গাছ পরিস্কার করে ফেরার পথে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়। নিহত নুরুল মিয়া মির্জাপুর ইউনিয়নের আটঘর বাজারের বশির মিয়ার ছেলে।

নুরুল মিয়ার বড় ভাই লেচু মিয়া জানান, আমি জমিতে ধান কাটছিলাম এমন সময় আমার প্রতিবেশী একজন আমাকে ফোন দিয়ে বলেন আমার ভাই হিট স্ট্রোক করেছেন। খবর পেয়ে আমি তাৎক্ষণিক এখানে ছুটে আসি এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় নিকটস্থ ফার্মেসী’তে নিয়ে গেলে এখানে থাকা কর্তব্যরত চিকিৎসক উনাকে চেকআপ করে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নুরুল মিয়ার প্রতিবেশী ও আটঘর বাজারের স্থানীয় ব্যবসায়ী মনাই আখনদ জানান, সে পাশের দোকান থেকে একটি কোমল পানি কিনে পান করে এবং বাজারে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর হঠাৎ দেখতে পেলাম সে মাথা ঘুরে পড়ে যাচ্ছে এ সময় আমরা স্থানীয় কয়েকজন তাকে বসিয়ে মাথায় পানি ঢালি, এরই মধ্যে অন্য আরেকজন দেখলেন তার নিঃশ্বাস চলাচল অস্বাভাবিক লাগছে, এর কিছুক্ষণের মধ্যেই তার দম বেড়িয়ে যায়।

এ বিষয় আটঘর বাজারের পল্লিচিকিৎসক ও মির্জাপুর ইউনিয়নের সাবেক মেম্বার ডা: রৌশন মিয়া জানান, সারা সকাল সে প্রচন্ড তাপদাহের মধ্যে কাজ করে এখন দুপুরের খাবার খেতে এসেছিল। কিন্তু কোনো এক কারণে সে খাবার না খেয়ে, দোকানে এসে কোমল পানি পান করে এবং ধুমপান করে বাজারের মধ্যে ঘুরাঘুরি করছিল। হঠাৎ করেই সে মাথা ঘুরে পড়ে যায়। প্রাথমিক ভাবে ধারণা করা যেতে পারে সে হিট স্ট্রোক করেছে। তবে ময়নাতদন্ত করলে বিস্তারিতভাবে জানা যাবে।

নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আহমদের কাছে জানতে চাইলে বলেন, আমার কাছে এ ঘটনার খবর এসেছে। কিছু প্রোগ্রামজনিত কারণে সেখানে উপস্থিত হতে পারিনি। তবে আমার মেম্বার সাহেব কে পাঠিয়েছি ঘটনাস্থলে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনাকে পাসপোর্ট ছাড়া সহজেই দেশে ফেরার পথ বলে দিলেন আসিফ নজরুল

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জন্য...

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৮৭/৯০) নির্ধারিত সাধারণ...

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের...

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে: আসিফ মাহমুদ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও...

নারী সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, আটক স্বামী

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রাবিয়া...

সর্বশেষ