back to top

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে ভিন্ন আঙ্গিকে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

kbctgbd
২৮ এপ্রিল ২০২৪ ১:৩৩ অপরাহ্ণ

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে বিলুপ্ত প্রায় দেশীয় সংস্কৃতিকে তুলে ধরে ভিন্ন আঙ্গিকে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে নড়াইল আদালত ও এর সংলগ্ন এলাকা সেজেছিল গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সাজে। নড়াইল জেলা জজ আদালত এর সিংহ দরজা আচ্ছাদিত হয়েছিল সোনালী আঁশ পাট ও মাটির তৈরী লোকজ উপাদান দিয়ে। গ্রামীণ আলপানায় অংকিত প্রবেশ মুখে হারিকেন এর প্রজ্বলিত আলো যেন অসহায় মানুষকে সহায়তার আশ্বাস দিচ্ছে, দিচ্ছে আলোর পথে যাত্রার ইঙ্গিত। স্টেজের পেছনে ছিল চটের উপর অঙ্কিত চিত্রশিল্পী ধর্মদাস মল্লিক এর আঁকা লিগ্যাল এইড অফিস আইনগত সহায়তা প্রদান এর ছবি।

রবিবার (২৮ এপ্রিল)দুপুরে স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’এ প্রতি পাদ্যকে সামনে রেখে নড়াইল আদালত চত্বরে শান্তির প্রতীক পায়রা ও লিগ্যাল এইডের স্লোগান সম্বলিত ফেস্টুন উড়িয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ আলমাচ হোসেন মৃধা। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী হল রুমে শত শত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

জেলা ও দায়রা জজ আলমাচ হোসেন মৃধার সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ প্রনয় কুমার দাস, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কবির উদ্দিন প্রমানিক,অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আকরাম হোসেন, সাইফুল আলম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমাতুল মোর্শেদা, পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা আইনজীবী সমিতির সভাপতি উত্তম কুমার ঘোষ, সাধারণ সম্পাদক পরিতোষ কুমার বাগচী, জিপি অচিন কুমার চক্রবর্তী, পিপি এমদাদুল ইসলামসহ প্রমুখ।

সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আইনজীবীবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিচার বিভাগের কর্মকর্তা ও কর্মচারী, আইনজীবী সহকারী, জেলা লিগ্যাল এইড, অফিস, নড়াইল এর সুবিধাভোগী ক্লায়েন্ট বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে লিগ্যাল এইড এর জনসচেতনা বিষয়ক জারিগান পরিবেশন করেন রওশন আলী বয়াতী ও তাঁর দল। এছাড়া লিগ্যাল এইড বিষয়ক একটি মনোজ্ঞ নাটিকা ‘মিলিদের স্বপ্নপূরন’ পরিবেশিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আগস্ট মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

আগস্ট মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার...

খুব শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ

দেশের স্বাস্থ্যসেবা আরও জনবান্ধব ও প্রতিরোধভিত্তিক করতে শিগগিরই এক...

আরও ৪ শিশুর প্রাণ কেড়ে নিল হাম

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪...

হজের ব্যয় কমানোর ঘোষণা

আগামী ২০২৭ সালের হজে বাংলাদেশি হাজিদের ব্যয় অন্তত ৪০...

বিপিএল নিয়ে বড় ইঙ্গিত দিলেন তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–এর আগামী আসর নির্ধারিত সময়ে অনুষ্ঠিত...

সর্বশেষ