back to top

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীর পুত্রবধূ শীলা’র ডাক্তার ও নার্সদের ভুল চিকিৎসায় মৃত্যু

kbctgbd
২৫ এপ্রিল ২০২৪ ১২:৩০ অপরাহ্ণ

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিঃ

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকার পুত্রবধূ আফসানা হোসেন শিলার নামের এক প্রসূতির মৃত্যুর হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, কক্সবাজারের বেসরকারি ইউনিয়ন হাসপাতালের ডাক্তার ও নার্সদের ভুল চিকিৎসায় ২৪ এপ্রিল (বুধবার) রাত ৯টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা গেলো মহেশখালীর পুত্রবধূ শীলা নামের এই প্রসূতি। এমনটি অভিযোগ পরিবারের স্বজনরা। তিনি মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকার মাষ্টার সোলাইমানের ছেলে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ খানের স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে- আগামী ৬ মে শীলার সম্ভাব্য ডেলিভারির দিন তারিখ ঠিক থাকলেও নিয়মিত চেকআপের জন্য তার স্বামী ইখতিয়ার স্ত্রী শীলাকে কক্সবাজার সদর হাসপাতালের ডাক্তার ও ইউনিয়ন হাসপাতালে চেম্বারকারী ডাঃ নীনা জিহানের কাছে গত ২১ এপ্রিল নিয়ে গেলে শীলার হিমোগ্লোবিন কমে গেছে রক্ত দিতে হবে বলে পরামর্শ দেন। ডাক্তারের পরামর্শক্রমে শহরের বেসরকারি ইউনিয়ন হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রসূতি শীলাকে। ইউনিয়ন হাসপাতালে ঐ দিন রাতে প্রসূতির ডেলিভারি করতে গিয়ে ডাঃ শাহেদ, নার্স সোমা ও হিমু তার জরায়ু ফুটা করে ফেলেন বলে অভিযোগ করেন শীলার পরিবার।

পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে ওখানে কর্তব্যরত চিকিৎসকরা তার জরায়ু কেটে ফেলেন বলে এমনটি অভিযোগ করেন শীলার বাবা কক্সবাজার নুনিয়াছড়ার মোহাম্মদ হোসেন। এসময় তার প্রচুর রক্তক্ষরণ হয়। তাকে প্রথমে আইসিউতে এবং পরে লাইফসাপোর্টে নেওয়া হয়। লাইফসাপোর্টে থাকাকালীন ২৪ এপ্রিল রাতে শীলার মৃত্যু হয়।

২৪ ব্যাগ রক্ত দিয়েও বাঁচানো গেলো না আফসানা হোসেন শীলাকে। ফুটফুটে নবজাতক শিশুটিকে নিয়ে এবং শীলার মৃতদেহটি নিয়ে পরিবারে কান্নার রোল থামানো যাচ্ছে না। স্বামী ইখতিয়ার ও স্বজনদের কান্নায় পরিবেশ ভারি হয়ে উঠেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হজের ব্যয় কমানোর ঘোষণা

আগামী ২০২৭ সালের হজে বাংলাদেশি হাজিদের ব্যয় অন্তত ৪০...

বিপিএল নিয়ে বড় ইঙ্গিত দিলেন তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–এর আগামী আসর নির্ধারিত সময়ে অনুষ্ঠিত...

আদালতে সোপর্দ ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড...

মানব পাচারের তালিকায় শীর্ষে বাংলাদেশ

আজ (৩০ জুলাই) বিশ্ব মানব পাচারবিরোধী দিবস। এ বছরের...

রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত, নিহত আরসা কমান্ডার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন আরাকান...

সর্বশেষ