মোঃ মুরাদ মিয়া,শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুর জেলায় কর্মরত প্রিন্ট,ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইনে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার( ২৪ এপ্রিল) দুপুরে জেলার পৌর শহরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা, এডভোকেট আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শেরপুর -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু ৷ এসময় মুঠোফোনে যুক্ত হয়ে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জাতীয় সংসদের উপনেতা সাবেক মন্ত্রী শেরপুর ২ আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী ।
জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইউসুফ আলী রবিন এর সঞ্চালনায় এসময় প্রিয় অতিথি ছিলেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম, প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মো. গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম,জেলা যুব লীগের সভাপতি ও কামারের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবসহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত মতবিনিময় সভা শেষে শেরপুর -১ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু শেরপুর প্রেসক্লাবের বিগত কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন এবং সেই সাথে দেবাশীষ ভট্রাচার্য (বিটিভির জেলা প্রতিনিধি ) কে সভাপতি এবং মেরাজ উদ্দিন (ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার ) কে সাধারণ সম্পাদক করে ২ বছর মেয়াদী ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন ৷এসময় শেরপুর জেলার প্রিন্ট,ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইনে কর্মরত সর্বস্তরের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


