back to top

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

kbctgbd
২৪ এপ্রিল ২০২৪ ৫:৩৬ পূর্বাহ্ণ

জহিরুল ইসলাম সুমন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মো: শাহজাহান কবির সাগর (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত সাগর উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের দুবাই প্রবাসী মীর হোসেনের ছেলে। এ ঘটনায় মো: রোমান মোল্লা (২৮) নামে অপর এক যুবক গুরুতর আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। রোমান একই ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের আব্দুল কাদের মোল্লার ছেলে। বুধবার সকালে নিহত সাগরের জানাযা তার নিজ গ্রামে ফেলনা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন নিহতের চাচা, উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী মো: ইমাম হোসেন।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় দুই বন্ধু সাগর হোসেন ও রোমান মোল্লা মোটরসাইকেলযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকায় যাওয়ার সময় নবগ্রাম রাস্তার মাথা পার হয়ে অফবিট রিসোর্ট এর সামনে পৌঁছলে ঢাকাগামী অজ্ঞাতনামা দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে উভয়ে গুরুতর আহত হয়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় সাগরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধিন থাকাবস্থায় মো: শাহজাহান কবির সাগর রাত অনুমান বারটায় সময় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ ঘটনায় আহত রোমান মোল্লা নামে অপর যুবক এখনো কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপতালে চিকিৎসাধিন রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন জানান, সড়ক দুর্ঘটনায় সোমবার একজন ভবঘুরের মৃত্যু সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে, মহাসড়কের অফবিট রিসোর্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যুর বিষয়টি আমার জানা নেই। সাংবাদিকের মাধ্যমে এইমাত্র তথ্যটি জেনেছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিপিএল নিয়ে বড় ইঙ্গিত দিলেন তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–এর আগামী আসর নির্ধারিত সময়ে অনুষ্ঠিত...

আদালতে সোপর্দ ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড...

মানব পাচারের তালিকায় শীর্ষে বাংলাদেশ

আজ (৩০ জুলাই) বিশ্ব মানব পাচারবিরোধী দিবস। এ বছরের...

রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত, নিহত আরসা কমান্ডার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন আরাকান...

যে চরিত্র ঘিরে শুরু থেকেই তুমুল আলোচনা

বাংলাদেশের অভিজাত সমাজ, রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং এক যৌনকর্মীর...

সর্বশেষ