back to top

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে আনন্দ টিভি প্রতিনিধিসহ ২ জনের নামে চাঁদাবাজির মামলা

kbctgbd
২৩ এপ্রিল ২০২৪ ১১:৫৭ পূর্বাহ্ণ

মানিকগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে আনন্দ টিভি প্রতিনিধি মোশারফ মোল্লাসহ ২ জনের নামে আদালতে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

গত সোমবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত পরশ আলীর পুত্র এনামুল হক বাদী হয়ে মানিকগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২ নং আদালতে এ মামলাটি দায়ের করেন। শুনানী শেষে আদালত সিংগাইর থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন বলে বাদী পক্ষের আইনজীবি অসীম কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল দুপুরে বাদী এনামুল পুকুর খনন করতে যায়। এ সময় তার কাছে উপজেলার চান্দহর ইউনিয়নের মানিকনগর গ্রামের মৃত লেহাজ উদ্দিনের পুত্র আনন্দ টিভির সিংগাইর প্রতিনিধি মোশারফ হোসেন মোল্লা (৪৫) ও জামির্ত্তা ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মৃত হাবিজ উদ্দিনের পুত্র জেটিভির (আইপি) প্রতিনিধি আব্দুল গফুর (৩৫) পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করেন। এনামুল চাঁদা দিতে অস্বীকার করলে ১ নং আসামী মোশারফ তার গলায় ছোঁড়া ঠেকিয়ে হাতে থাকা ব্যাগ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাকে মারপিট করা হয় বলে অভিযোগে উল্লেখ করেন। সেই সাথে ৭ দিনের সময় বেধে দিয়ে আরো ৪ লাখ টাকা দাবী করে আসামীদ্বয়।

মামলার বাদী এনামুল হক অভিযোগ করে বলেন, আমি একজন চানাচুর ও মৎস ব্যবসায়ী। আসামীরা বিভিন্ন সময় সাংবাদিক পরিচয় দিয়ে আমার কাছে চাঁদা দাবী করে। আমি প্রথমে থানায় অভিযোগ করি। থানা পুলিশ অভিযোগ না নিলে আদালতের আশ্রয় নেই।

মামলার ১নং আসামী মোশারফ হোসেন মোল্লা বলেন, মামলা হয়েছে শুনেছি তবে চাদাঁ নেয়ার ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। অপরদিকে জেটিভির আব্দুল গফুর বলেন, চাঁদাবাজীর মামলাটি মিথ্যা ও বানোয়াট।

সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, এখনও মামলার কপি হাতে পাইনি। কপি পেলে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিপিএল নিয়ে বড় ইঙ্গিত দিলেন তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–এর আগামী আসর নির্ধারিত সময়ে অনুষ্ঠিত...

আদালতে সোপর্দ ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড...

মানব পাচারের তালিকায় শীর্ষে বাংলাদেশ

আজ (৩০ জুলাই) বিশ্ব মানব পাচারবিরোধী দিবস। এ বছরের...

রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত, নিহত আরসা কমান্ডার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন আরাকান...

যে চরিত্র ঘিরে শুরু থেকেই তুমুল আলোচনা

বাংলাদেশের অভিজাত সমাজ, রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং এক যৌনকর্মীর...

সর্বশেষ