back to top

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে ইমামের স্ত্রীর গলাকাটা লাশ উদ্বার

kbctgbd
২২ এপ্রিল ২০২৪ ৯:৫৪ পূর্বাহ্ণ

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের সদর উপজেলার সিংগা শোলপুর ইউনিয়নের গোবরা গ্রামের ইমাম শফিকুল ইসলামের স্ত্রী ইতি বেগম (৩৮) এর গলা কাটা লাশ উদ্বার করেছে পুলিশ। রোববার (২১এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ইতি বেগমের গলা কাটা মরদেহ তারই ভাড়াটিয়ার ঘর থেকে উদ্ধার করে। নিহতের স্বামী শফিকুল ইসলাম লোহাগড়া উপজেলার মোচড়া বায়তুন নূর জামে মসজিদের ইমাম হিসাবে কর্মরর্ত আছেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সন্তানহীন ইমাম শফিকুল ইসলামে স্ত্রী ইতি বেগম বাড়িতে একা থাকতেন। শফিকুল ইসলাম লোহাগড়া উপজেলার একটি মসজিদের ইমামতী করার কারনে তিনি সেখানেই অবস্থান করেন। আর সময় পেলে ছুটিতে তিনি বাড়িতে আসতেন।বছর খানেক আগে কাজের সন্ধানে পরিবার নিয়ে বাগেরহাটের ফকিরহাট এলাকা থেকে মনিরুল ইসলাম নামের এক দিনমজুর এই এলাকায় আসেন। তাকে ইমাম শফিকুল ইসলাম নিজের বাড়ির ফাকা একচালা ঘরটি ভাড়া দেন। গত দুই মাস আগে ভাড়াটিয়া মনিরুল ইসলাম তার পরিবার কে গ্রামের বাড়ি পাঠিয়ে নিজে কাজের তাগিদে ওই বাড়িতে অবস্থান করেন। ঈদের ছুটি কাটিয়ে ইমাম শফিকুল ইসলাম গত ১৭ এপ্রিল নিজের কর্মস্থল লোহাগড়ার মোচড়ায় চলে আসেন।

গত শুক্রবার (১৯এপ্রিল) সকাল থেকে প্রতিবেশীরা ইমাম দম্পতির ঘরসহ ভাড়াটিয়ার ঘরে তালা ঝুলতে দেখেন। পরদিন শনিবার ইমামের স্ত্রীকে বাড়িতে না পেয়ে স্বজনরা তাকে ফোন করে বিষয়টি জানান। শফিকুল ইসলাম বলেন গ্রামে একাধিক আতœীয় বাড়ি থাকায় স্ত্রী হয়তো কোন বাড়ি বেড়াতে গিয়েছেন। এর আগেও একাধিকবার ইতি বেগম সপ্তাহ খানেকের জন্য আতœীয় বাড়ি বেড়াতে গিয়েছেন বলেই স্ত্রী কে নিয়ে তিনি কোন প্রকার দুশ্চিন্তা করেননি।

রোববার রাত থেকে ইমাম সাহেবের বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন ইমাম শফিকুল ইসলামসহ পুলিশ কে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ভাড়াটিয়া মনিরুল ইসলামের ঘরের খাটের নিচ থেকে ইমামের স্ত্রী ইতি বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

ইমাম শফিকুল ইসলাম সোমবার (২২এপ্রিল) সকালে বলেন,আমি সুনামের সাথে দীর্ঘদিন ধরে একটি মসজিদের ইমামতী করছি। সন্তান হয়নি তা নিয়ে আমাদের মধ্যে ভালবাসার কমতি ছিলোনা। বিশ্বাস করে ভাইয়ের যায়গা দিয়ে মনিরুল কে বাড়িতে থাকতে দিয়ে ছিলাম। সে আমার বিশ্বাস নষ্ট করে আমার পরহেজগার স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে বাড়ি লুট করে চলে গেলো।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম সোমবার (২২এপ্রিল)সকালে বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইমাম শফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া মনিরুলের ঘরের খাটের নিচ থেকে ইতি বেগমের গলাকাটা লাশ উদ্ধার করি। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত হাইশো(বড় কাস্তে) আলামত হিসাবে জব্দ করি। ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। সন্দেহের তালিকায় থাকা পলাতক মনিরুল ইসলাম কে ধরতে অভিযান অব্যাহত আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আদালতে সোপর্দ ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড...

মানব পাচারের তালিকায় শীর্ষে বাংলাদেশ

আজ (৩০ জুলাই) বিশ্ব মানব পাচারবিরোধী দিবস। এ বছরের...

রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত, নিহত আরসা কমান্ডার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন আরাকান...

যে চরিত্র ঘিরে শুরু থেকেই তুমুল আলোচনা

বাংলাদেশের অভিজাত সমাজ, রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং এক যৌনকর্মীর...

৩০ জুলাই: লাল প্রোফাইল ছবিতে সরব হয়েছিল সারাদেশ

২০২৪ সালের জুলাই আন্দোলনের ইতিহাসে ৩০ জুলাই ছিল অন্যতম...

সর্বশেষ