back to top

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামীলীগ এবং ছাত্রলীগ- যুবলীগ একই স্থানে পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনী 

kbctgbd
২২ এপ্রিল ২০২৪ ৮:৩৫ পূর্বাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় একই স্থানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ-যুবলীগ পাল্টাপাল্টি ঈদ পূনর্মিলনীর আয়োজন করেছে। উপজেলা নির্বাচনের আগে এমন ঘটনায় হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠছে রাজনগরের রাজনীতির নির্বাচনী মাঠ।

আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা করে উভয় পক্ষের অনুষ্ঠান স্থগিত রাখতে ইউএনওকে চিঠি দিয়েছেন আইনশৃঙ্খলা কমিটির দুই সদস্যসহ অনেক সাধারণ মানুষ।এদিকে গতকাল বিকাল ৬টার সময় হল ব্যবহারের অনুমতি স্থগিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, সোমবার ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান করার জন্য রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত রাজনগর উপজেলা পরিষদ সংলগ্ন জেলা পরিষদ অডিটোরিয়াম ও উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমের জন্য আবেদন করেন। এই দু’টো ভেন্যুই পাশাপাশি। উভয়টির অনুমোদনও দেয়া হয়েছে ইতি মধ্যে। অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে তোরণ নির্মাণসহ আয়োজনও হয়েছে।

কিন্তু একইদিন উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে ছাত্রলীগ-যুবলীগের যৌথ উদ্যোগে ঈদ পূনর্মিলনী করার অনুমতি চেয়ে আবেদন করেন উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির ফৌজি, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু ও রাজনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ খান। উপজেলা পরিষদ নির্বাচনের পূর্ব মুহুর্তে আওয়ামী লীগ ও ছাত্রলীগ-যুবলীগের একইদিনে একই স্থানে আলাদা আলাদা অনুষ্ঠানের আয়োজন করায় নানা আলোচনা চলছে রাজনগরের রাজনীতির অঙ্গনে।

দুই পক্ষের পাল্টাপাল্টি অনুষ্ঠান আয়োজনের প্রেক্ষিতে আইনশৃঙ্খলার অবনতি ঘটার শঙ্কায় উভয়পক্ষের অনুষ্ঠান স্থগিত রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করেছেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য ফয়ছল আহমদ ও সাদিকুর রহমানসহ স্থানীয় আরও অনেকে।

আবেদনে উল্লেখ করা হয়, দুই পক্ষই আসন্ন উপজেলা নির্বাচনে বিভিন্ন প্রার্থীদের সমর্থন করছে। তাই এই ঈদ পূনর্মিলনী মূলত নির্বাচনী প্রচারণা সভা হবে। ফলে আইনশৃঙ্খলার অবনতি ও দাঙ্গা-হাঙ্গামা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে একইদিনে একই স্থানে অনুষ্ঠান আয়োজন করায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কোনো প্রভাব পরবে কিনা এবং মাল্টিপারপাস হলরুম ব্যবহারের অনুমতির ব্যাপারে সার্বিক মতামত চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পত্র পাঠিয়েছেন।তবে একটি সূত্র জানেিয়ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় অনুষ্ঠান স্থগিত করার জন্য বলা হয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালেক বলেন, এব্যাপারে মতামত জানতে ইউএনও মহোদয় চিঠি দিয়েছেন। যেহেতু নির্বাচনের তফশীল হয়ে গেছে তাই আইনশ্ঙ্খৃলা পরিস্থিতি অবনতি হওয়ার সমূহ সম্ভাবনার আশঙ্কা রয়েছে। এছাড়াও তফশীল ঘোষণার পর সমাবেশ করা নিষিদ্ধ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলার স্বার্থে হল অনুমোদন স্থগিত করেছি। ভিন্নস্থানে সমাবেশ করতে হরে প্রশাসনের অনুমতি নিতে হবে। অন্যতায় সমাবেশ করা যাবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আদালতে সোপর্দ ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড...

মানব পাচারের তালিকায় শীর্ষে বাংলাদেশ

আজ (৩০ জুলাই) বিশ্ব মানব পাচারবিরোধী দিবস। এ বছরের...

রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত, নিহত আরসা কমান্ডার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন আরাকান...

যে চরিত্র ঘিরে শুরু থেকেই তুমুল আলোচনা

বাংলাদেশের অভিজাত সমাজ, রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং এক যৌনকর্মীর...

৩০ জুলাই: লাল প্রোফাইল ছবিতে সরব হয়েছিল সারাদেশ

২০২৪ সালের জুলাই আন্দোলনের ইতিহাসে ৩০ জুলাই ছিল অন্যতম...

সর্বশেষ