
মোঃ নাঈম উদ্দিন সিরাজী, বিশেষ প্রতিনিধি,সিরাজগঞ্জ :
আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১৯ এপ্রিল শুক্রবার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে শাহজাদপুর উপজেলা কৃষকলীগের আয়োজনে জাতীয় পতাকা ও কৃষকলীগের দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাহজাদপুর উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃশরিফুল ইসলাম মনি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন সঞ্চালনে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড শেখ আব্দুল হামিদ লাভলু,
যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মুস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, দপ্তর সম্পাদক জনাব আবুল হাশেম। শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব মো: আব্দুল বাসেত। তথ্য ও প্রযুক্তি সম্পাদক জনাব লুৎফর রহমান। সহপ্রচার সম্পাদক আলমাহমুদ। সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র নাছির উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ প্রমুখ।
সহ জেলা, পৌর ও সদর উপজেলা কৃষক লীগ। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের কৃষকলীগের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের কৃষির উন্নয়ন ও কৃষকের স্বার্থ রক্ষায় কৃষক লীগ প্রতিষ্ঠা করেছেন ১৯৭২ সালের ১৯ এপ্রিল। প্রতিষ্ঠাকাল থেকে কৃষক লীগ কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় এবং দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জল ভুমিকা পালন করে আসছে।
বক্তারা আরও বলেন, কৃষক লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার শক্ত হাতিয়ার। বঙ্গবন্ধুর আদর্শের নির্ভীক মুজিব সেনা। যে কোন অপশক্তির বিরুদ্ধে প্রতিহত করার ক্ষমতা রাখে কৃষকলীগ।


