back to top

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে ১৪জন প্রার্থীর মনোনয়ন বৈধ,স্থগিত ১

kbctgbd
১৮ এপ্রিল ২০২৪ ১২:৪৯ অপরাহ্ণ

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের বহুল আলোচিত মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচন ৮ই মে অনুষ্টিত হবে। উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিন ছিল গত ১৭ই এপ্রিল বুধবার।

এদিকে বুধবার (১৭ এপ্রিল) দুপুরে কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীতা যাচাই-বাছাই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহেশখালী উপজেলায় চেয়ারম্যান পদে ৫ প্রার্থী, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ প্রার্থী ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ প্রার্থীসহ মোট ১৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

মামলা সংক্রান্ত জটিলতায় মহেশখালী উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান ও ৮ই মে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী মৌলানা জহিরের মনোনয়ন স্থগিত করেছে জেলা নির্বাচন কর্মকর্তা।

মনোনয়ন বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- চেয়ারম্যান পদে হাবিব উল্লাহ হাবিব, গোলাম কুদ্দুস চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান শরীফ বাদশা, জয়নাল আবেদীন ও আব্দুল্লাহ্ আল নিশান।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন বৈধতা পেয়েছেন, মিফতাহুল করিম বাবু, এডভোকেট শাহজাহান পারুল, জাহেদুল হুদা, মোহাম্মদ আবু ছালেহ্, সাইফুল কাদির, মঈন উদ্দিন তোফাইয়েল।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহানারা জাহাঙ্গীর, মিনুয়ারা মিনু, ও মনোয়ারা কাজলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

আগামী ২২ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহার এবং ২৩ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্ধ করা হবে। প্রথমধাপে আগামী ৮ মে অনুষ্ঠিত হবে মহেশখালী উপজেলা পরিষদের নির্বাচন। ইভিএমের মাধ্যমে মহেশখালীতে ৮৬ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মহেশখালীতে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৭ হাজার ৪ শত ৫৮ জন।

প্রার্থীদের মনোনয়ন পত্রের সংযুক্তি কাগজপত্রে কোনো ধরনের ত্রুটি না থাকায় মহেশখালী উপজেলা নির্বাচনের উল্লেখিত সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মহেশখালী নির্বাচন কর্মকর্তা বিমেলেন্দু কিশোর পাল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনাকে পাসপোর্ট ছাড়া সহজেই দেশে ফেরার পথ বলে দিলেন আসিফ নজরুল

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জন্য...

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৮৭/৯০) নির্ধারিত সাধারণ...

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের...

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে: আসিফ মাহমুদ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও...

নারী সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, আটক স্বামী

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রাবিয়া...

সর্বশেষ