back to top

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে রাস্তা বন্ধ করে দিল সেই বিতর্কিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুদ্দিন

kbctgbd
১৮ এপ্রিল ২০২৪ ৭:৫৩ পূর্বাহ্ণ

মোঃ সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি:

বিতর্কিত কর্মকান্ড যেন কোন ভাবেই থামছে না মানিকগঞ্জের সিংগাইর উপজেলা খাসেরচর মাহমুদিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুদ্দিনের। তিনি উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিন গ্রামের মৃত ইন্তাজউদ্দিন মোল্লার পুত্র এবং সরকার অনুমোদিত বিবাহ রেজিস্টার (কাজী)।

অভিযোগ সূত্রে জানা যায়,২০২২-২০২৩ অর্থ বছরে উপজেলার ধল্লা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভূমদক্ষিন গ্রামের দক্ষিণ পাড়া সবুর খানের বাড়ী থেকে মো:ইয়াকুব আলীর বাড়ী পর্যন্ত সরকারী অনুদানে একটি কাঁচা রাস্তা নির্মিত হয়। এতে ওই এলাকার বহু মানুষের চলাচলের পথ সুগম হয়। এদিকে গত ১৫ এপ্রিল শামসুদিন ও তার পুত্র ফারুক সংঘবদ্ধ কতিপয় লোকজন নিয়ে রাস্তার মাঝপথে একটি টোং ঘর তুলে ও কাটা দিয়ে বেড়া দিয়ে ওই রাস্তাটি পুরোপুরিভাবে বন্ধ করে দেয়। রাস্তাটি বন্ধ না করতে তার আপন ভাইসহ এলাকার লোকজন নিষেধ করলেও তাতে তিনি কোন কর্ণপাত করেনি। এতে চলাচলে পুরোপুরি বিপাকে পড়েছে ওই রাস্তা ব্যবহারকারী লোকজন।

শামসুদিনের আপন ভাই মো:ইয়াকুব মোল্লা বলেন,আমার ভাই হয়েও আমাদের চলাচলের একমাত্র রাস্তাটি ঘর তুলে বন্ধ করায় কেউ বাড়ী থেকে বের হতে পারছিনা। এ বিষয়ে তিনি ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন বলেও জানান।

এ প্রসঙ্গে ধল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভুইয়া বলেন,রাস্তাটি নির্মানের সময়ও শামসুদ্দিন সাহেব বাঁধা দিয়েছিলেন। রাস্তাটি এলাকাবাসীর জন্য গুরুত্বপূর্ণ বিধায় সরকারি বরাদ্দে নির্মিত হয়েছে। রাস্তার মাঝখানে ঘর নির্মাণ জঘন্য অপরাধ। বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য ইতোপূর্বে এই শামসুদ্দিনের বিরুদ্ধে খাসেরচর মাহমুদিয়া আলিম মাদ্রাসায় বিভিন্ন অনিয়ম ও ক্ষমতা অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়ে টক অব দ্যা টাউনে পরিণত হয়েছেন। তবুও তার অন্যায় কর্মকাণ্ড যেন দিনদিন বেড়েই চলছে।

এ বিষয়ে জানতে চেয়ে কাজী শামসুদিনের মুঠোফোনে বারবার ফোন করেও তা বন্ধ থাকা যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। সর্বোপরি জনগণের চলাচলের রাস্তা বন্ধ করার অধিকার কারো নেই। তাই বিষয়টি সমাধানের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে খতিয়ে দেখতে বলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত, নিহত আরসা কমান্ডার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন আরাকান...

যে চরিত্র ঘিরে শুরু থেকেই তুমুল আলোচনা

বাংলাদেশের অভিজাত সমাজ, রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং এক যৌনকর্মীর...

৩০ জুলাই: লাল প্রোফাইল ছবিতে সরব হয়েছিল সারাদেশ

২০২৪ সালের জুলাই আন্দোলনের ইতিহাসে ৩০ জুলাই ছিল অন্যতম...

অবসরের দুদিন আগে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

অবসরে যাওয়ার মাত্র দুই দিন আগে সিলেট নগরীর নিজ...

কান্নাভেজা বিদায়! ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার

ব্রাজিল জাতীয় ফুটবল দলের জার্সিতে ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের...

সর্বশেষ