মো:শামীম মিয়া, ষ্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জ শিবালয় উপজেলা শিমুলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঢাকাইজোড়া হাজী কোরবান আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটি( সাধারণ অভিভাবক সদস্য) নির্বাচন-২০২৪ ইং আজ ১৬ ই এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৮.০ ঘটিকা হতে বিকেল ৪.০টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটের সংখ্যা ছিল ৫২৯ এর মধ্যে ভোট কাষ্ট হয় ৪০১।
৭ জনের মধ্যে ৪ জন প্রার্থী নির্বাচনে শিক্ষার্থীদের অভিবাবকদের ভোটে জয় লাভ করেন। মোঃ মনির হোসেন ২৪৭ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেন,২১৫ ভোট পেয়ে দ্বিতীয় হোন মোঃ শহিদুল ইসলাম,২১২ ভোট পেয়ে ৩য় হোন মোঃ মোবারক হোসেন এবং ২০৯ ভোট পেয়ে চতুর্থ হোন মোহাম্মদ জিন্নত আলী খান। আজাদুর রহমান ২০৩ , মোঃ সায়েদুর রহমান ১৭১ ও আব্দুল্লাহ আল মামুন পান ১৩২ ভোট।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন শিবালয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের। নির্বাচিত সাধারণ অভিভাবক সদস্যরা বলেন, ভোট সুষ্ঠু হয়েছে এবং ভোটারগ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে ভোট দিয়েছেন।
এবার আমাদের সততার সহিত দায়িত্ব পালন পালা শুরু হলো। বিদ্যালয়ের শিক্ষা, অবকাঠামোর ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয়ের সভাপতি,শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
এ বিষয়ে বিদ্যালয়ের বর্তমান সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিবের নিকটে জানতে চাইলে তিনি বলেন, সততার সাথে বিদ্যালয়ের এই সাধারণ অভিভাবক সদস্য নির্বাচন-২০২৪ ইং শেষ করতে পেরেছি এ জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নির্বাচনে অংশগ্রহণ করা সকল প্রার্থীরা আমার খুব কাছের মানুষ ছিলেন।নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যারা বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে লক্ষ্যে কাজ করতে আমাকে সাহায্য সহযোগিতা করবেন বলে আমি মনে করি।
যারা এ নির্বাচনে পরাজিত হয়েছেন আশা করছি তারাও বিদ্যালয়ের উন্নয়নে কোন রকম বিভেদ মনোভাব না রেখে, ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আমি সকলের মঙ্গল কামনা করছি।


