সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ আঞ্চলিক প্রতিনিধঃ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম পর্বে ১৫২টি উপজেলার মধ্যে মানিকগঞ্জের দুই উপজেলায় পিতা-পত্রসহ মোট ৩২ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এরমধ্যে সিংগাইর উপজেলা থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।অপরদিকে হরিরামপুর উপজেলা থেকে রয়েছেন চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জন।
মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যার দিকে মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো: আমিনুর রহমান মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
চেয়ারম্যান পদে সিংগাইর উপজেলা থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বলধারা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মাজেদ খান, (নির্দলীয়) নিত্য গোপাল সাহা বলাই ও জামির্ত্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা মো. আবদুল হাকিম।
অপরদিকে হরিরামপুর উপজেলা থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুযোর্গ বিষয়ক সম্পাদক দেওয়ান সাইদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাজিবুল হাসান রাজিব, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি মো. সাদ্দাম হোসেন, আয়ারল্যান্ডের ডাবলিন শহর আওয়ামী লীগের উপদেষ্টা সামছুল ইসলাম, হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সেলিম মোল্লা, হরিরামপুর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. আজিম খাঁন, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তামজিদ উল্লা প্রধান লিল্টু, হরিরামপুর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ও বয়ড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান মো. জাহিদুর রহমান তুষার এবং নির্দলীয় রাকিব হাসান।
এর মধ্যে হরিরামপুর থেকে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাজিবুল হাসান রাজিব ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সেলিম মোল্লা সম্পর্কে পিতা পত্র।
উল্লেখ্য, তফসীল অনুযায়ী প্রথম ধাপে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৫ এপ্রিল। মনোয়নপত্র যাচাই-বাচাই ১৭ এপ্রিল। মনোয়নপত্র প্রত্যাহার ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে।


