সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিঃ
১৪ এপ্রিল (রবিবার) সকালে মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও উপজেলা পরিষদ মিলনায়তনে পান্তাভাত ইলিশের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তছবীর হোসেন এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মহেশখালী থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী, মহেশখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জসীম উদ্দিনসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগন।
বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও উদীচী শিল্পী সংগঠন, সুরসৃজন শিল্পী সংগঠন এর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও নানা আয়োজনের মাধ্যমে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে।


