back to top

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে ৫৩ কেএনএফ সদস্য আটক, চলছে কম্বিং অপারেশন

kbctgbd
৯ এপ্রিল ২০২৪ ১২:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

বান্দরবানের সেনাবাহিনী ও পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ৫৩ জন কেএনএফ সদস্যকে আটক করেছে। এছাড়া রুমা উপজেলা সোনালী ব্যাংকের সহকারী ক্যাশিয়ারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার করা হয়েছে সাতটি আগ্নেয়াস্ত্র, গুলি ও কেএনএফ’র ব্যবহৃত সরঞ্জাম।

সোমবার (৮ এপ্রিল)দুপুরে রুমা উপজেলার ব্যাথেল পাড়াসহ ওই এলাকার বেশ কয়েকটি পাড়ায় সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র গোলাবারুদ সরঞ্জামগুলো উদ্ধার করে। অন্যদিকে রোববার রাতে পুলিশ থানচি ও জেলা সদরের রেইচা ক্যাম্প থেকে তিনজন কেএনএফ সদস্য ও ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ির চালককে আটক করেছে। আটকদের মধ্যে সোনালী ব্যাংকের সহকারী ক্যাশিয়ারের পরিচয় পাওয়া গেছে। তার নাম লালচিয়াম বম।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন রুমা উপজেলার সেনাবাহিনীর জোনের অধিনায়ক লে. কর্নেল কে. এম আরাফাত আমীন।পুলিশি অভিযানে আটকৃতরা হলেন- ভানন্নূন ময় বম, জেমেনিউ বম ও আমে লানচেও বম। এদের বাড়ি রুমা উপজেলার সিমত্লাংপি পাড়ায়। গ্রেফতার গাড়ির চালক মো: কফিল উদ্দিন সাগর (২৮)। তার বাড়ি থানচিতে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানিয়েছেন, রুমা হতে ৪৯ জন বান্দরবন থেকে তিনজন ও থানচি থেকে একজন কেএনএফ সদস্যকে আটক করে বান্দরবান জেলা সদরে নিয়ে আসা হয়েছে।

এদিকে রোববার রাত থেকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর কম্বিং অপারেশন শুরু হয়েছে বান্দরবানে। জেলার রুমা রোয়াংছড়ি ও থানচি উপজেলায় এই অভিযান চলছে। অভিযানে ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে ৪টি এপিসি। এছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। উপজেলাগুলোতে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। বন্ধ রয়েছে সব ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম। এছাড়া রুমা উপজেলায় যান চলাচল বন্ধ রয়েছে। সন্ধ্যার পর বন্ধ হয়ে যাচ্ছে বাজারগুলো। সেখানকার লোকজন এখন আতঙ্ক-উৎকণ্ঠের মধ্যে দিন কাটাচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

অবসরের দুদিন আগে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

অবসরে যাওয়ার মাত্র দুই দিন আগে সিলেট নগরীর নিজ...

কান্নাভেজা বিদায়! ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার

ব্রাজিল জাতীয় ফুটবল দলের জার্সিতে ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের...

গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত...

দীর্ঘ অভিযানের পর পুলিশের জালে ‘ডেভিড ইমন’

চুল ও গোঁফ কেটে চেহারায় আনা হয়েছিল আমূল পরিবর্তন।...

টুথপেস্টের পর এবার রান্নার তেলেও মাইক্রোপ্লাস্টিক!

রাজধানী ঢাকার বাজারে বিক্রি হওয়া বোতলজাত ও খোলা সয়াবিন...

সর্বশেষ