back to top

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে জেলার কৃষি বিভাগের আয়োজনে বিনা মূল্যে বীজ বিতরণ ও কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

kbctgbd
২ এপ্রিল ২০২৪ ১:০৫ অপরাহ্ণ

মোঃ মুরাদ মিয়া,শেরপুর জেলা প্রতিনিধি :

২ এপ্রিল মঙ্গলবার দুপুরে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের লতারিয়া গ্রামের আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রায় ২ শত কৃষকের মাঝে এ ধানের বীজ বিতরণ উদ্বোধন করা হয়। লতারিয়া গ্রামের কৃষক জানে আলম এর উঠানে এ বীজ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথি ছিলেন ঢাকা খামারবাড়ি মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ এনায়েত উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. সুকল্প দাস।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন কামরেরচর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সন্যাসীরচর ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারি কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন মুক্তা ৷

কৃষকদের সাথে মত বিনিময় সভায় ধান গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস জানায়, দেশে আউশের ফলন বৃদ্ধি লক্ষ্যে আমাদের এ ‘ব্রি ধান-৯৮’ জাতের ধান উদ্ভাবন করা হয়েছে। এ ধান রোপনের ১০৫-১১২ দিনের মধ্যে ফলন পাওয়া যায় এবং একরে ফলন হয় ৮০ মনেরও বেশি। তাই কৃষকদের মাঝে এই ধান চাষে আগ্রহ বাড়াতে কৃষকদের সাথে মতবিনয়ের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত উপস্থাপন করা হয়েছে। এই এলাকায় ২০০ কৃষকের মাঝে প্রায় ২০০ একর জমি আউশের আওতায় আনার টার্গেট করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।

এদিকে এ ধানের বীজ পেয়ে স্থানীয় কৃষকরা জানায়, কৃষি বিভাগের লোকজন আমাদেরকে এ ধান চাষে উদ্বুদ্ধ করেছে এবং এই ধান চাষে নানা সুফল ও লাভের কথা বলা হয়েছে। আমরাও আগ্রহ হয়ে ধানের বীজ নিলাম। এ সপ্তাহের মধ্যে এ ধানের বীজতলা তৈরি করা হবে। ফলন ভালো পেলে আমরা পরবর্তী বছরগুলোতেও এ জাতের আউশ ধান চাষে আগ্রহ হবো। ভুট্টা চাষীরা এ ধান রোপণে সবচেয়ে বেশি লাভবান হবে বলে জানায় কৃষকরা। কারণ বর্তমানে ভুট্টা ফলন উঠে গেছে এবং জমিও খালি পড়ে আছে। আবার যেসব জমিতে বোরো ধান রয়েছে তা উঠতে আরো এক থেকে দেড় মাস সময় লাগবে। তাই যারা ভুট্টার আবাদ করেছে তারা এই মুহূর্তে এই আউশ ধানের চারা রোপন করতে পারবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

টুথপেস্টের পর এবার রান্নার তেলেও মাইক্রোপ্লাস্টিক!

রাজধানী ঢাকার বাজারে বিক্রি হওয়া বোতলজাত ও খোলা সয়াবিন...

তারেক রহমানকে সারজিসের বিস্ফোরক মন্তব্য

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে...

ইউটিউবে এআই-ভিডিও নিয়ে কড়াকড়ি

এআই দিয়ে কয়েক মিনিটেই ভিডিও বানিয়ে ইউটিউব থেকে আয়...

চন্দনাইশে একা থাকা বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নগরপাড়া গ্রামে একা বসবাসকারী...

জীবনের নিরাপত্তা চেয়ে পিয়ার জিডি, তদন্তের নির্দেশ

মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল (জান্নাতুল ফেরদৌস পিয়া)...

সর্বশেষ