back to top

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত সর্দার গ্রেফতার

kbctgbd
৩১ মার্চ ২০২৪ ৩:৪৫ অপরাহ্ণ

সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে আলোচিত অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত দলের সর্দার তুহিন ওরফে নজরুলকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ। গ্রেপ্তারকৃত তুহিন উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চর খালিয়া গ্রামের মোঃ ওসমানের ছেলে।

রবিবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-৩ এর লেফটন্যান্ট কমান্ডার মো. আরিফ হোসেন।

এর আগে শনিবার (৩০ মার্চ) দিনগত রাতে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৪।

জানা যায়, তুহিন ওরফে নজরুল আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার ও অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ, সাভার ও আশুলিয়াসহ ঢাকা- আরিচা মহাসড়কে দেশী বিদেশী অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, দস্যুতা, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিলো। এরই মধ্যে ২০১৩ সালের এপ্রিল মাসের ১৩ তারিখ রাত সাড়ে ৭ টার দিকে অবৈধ অস্ত্রসহ সিংগাইর থানা পুলিশ তুহিনকে গ্রেফতার করে তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করেন।

উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে তুহিন ওরফে নজরুলের বিরুদ্ধে ঘটনার সত্যতা ও সাক্ষ্য প্রমানের ভিত্তিতে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন। বিজ্ঞ আদালত পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে তাকে ১০ বছরের কারাদন্ডে দন্ডিত করেন।

এ মামলায় গ্রেফতার এড়াতে তুহিন পলাতক থাকায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।লেফটন্যান্ট কমান্ডার মো. আরিফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপে মিলল জীবিত কুকুর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে...

দেশজুড়ে চিরুনি অভিযানে গ্রেপ্তার ১ লাখ ৪১ হাজার

দেশজুড়ে চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭...

অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কত্বে বড় পরিবর্তনের আভাস...

গান থামিয়ে বললেন ‘আমিও বাবা হয়েছি’

কনসার্টের মঞ্চে দর্শকদের জন্য ব্যতিক্রমী এক আবেগঘন মুহূর্ত উপহার...

বঙ্গভবনে দায়িত্ব পালন শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে...

সর্বশেষ