back to top

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে বহুল আলোচিত আছমা গ্রেফতার

kbctgbd
৩১ মার্চ ২০২৪ ১:০৪ অপরাহ্ণ

মোঃ মুরাদ মিয়া,শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুর জেলার সদর উপজেলার চরমোচারিয়া নলবাইদ গ্রামের বহু আলোচিত মক্ষীরাণী মোছাঃ আছমা খাতুন ওরফে রেখা (৫২) কে ৩০ মার্চ শনিবার রাত ৮টার দিকে শেরপুর পৌরসভার গৌরীপুর কাজী বাড়ি মহল্লার তার ভাড়াটিয়া বাসা থেকে গ্রেফতার করেছে শেরপুর সদর থানার পুলিশ।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার নলবাইদ গ্রামের মোঃ রফিক শেখের স্ত্রী মোছাঃ আছমা খাতুন ওরফে রেখা দীর্ঘদিন ধরে তার গ্রামের বাড়িসহ শহরের বিভিন্ন মহল্লায় বাসা ভাড়া নিয়ে মেয়ে মানুষ সংগ্রহ করে দেহ ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ করে আসছিল। এসব ঘটনার পাশাপাশি বিভিন্ন সময় নানা শ্রেণি-পেশার মানুষকে প্রলোভন ও ফাঁদে ফেলে তাদেরকে জিম্মি এবং ব্ল্যাক মেইল করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়ে আসছিল বলে বিস্তর অভিযোগ রয়েছে আছমা খাতুন ওরফে রেখার বিরুদ্ধে। এসব ঘটনার ধারাবাহিকতায় শনিবার রাতে মক্ষীরাণী রেখা শেরপুর পৌরসভার গৌরীপুর কাজী বাড়ি মহল্লার তার ভাড়াটিয়া বাসায় সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের তালুকপাড়া গ্রামের মৃত এলাই বক্সের ছেলে এরশাদ আলী (৩৮) ও চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট গ্রামের মৃত মনর উদ্দিন মেম্বারের ছেলে শাহজাহান (৫৫) কে কাজের কথা বলে ডেকে নিয়ে যায়। পরে তাদেরকে মোছাঃ আছমা খাতুন রেখা, তার স্বামী মোঃ রফিক শেখ, তার ছেলে দিপু মিয়া, আঃ মান্নানের ছেলে মোঃ রাসেল, মোঃ রাজু মিয়া ও সাতানীপাড়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মোঃ কালাম পূর্বপরিকল্পিতভাবে ওই দুইজনকে মারধোর করে আটকে রাখে ওই বাসায়। এছাড়াও তাদের কাছে থাকা ২৫ হাজার টাকা জোর করে ছিনিয়ে নেয়। এদিকে এঘটনাটি মোঃ এরশাদ আলী ও শাহ জাহানের পরিবার জানতে পেরে সদর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই দুই ভিকটিমকে উদ্ধার করে এবং সেই সাথে মক্ষীরাণী আছমা খাতুন ওরফে রেখাকে আটক করে সদর থানায় নিয়ে যায়। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে মক্ষীরাণী আছমা খাতুন ওরফে রেখার সহযোগিরা পালিয়ে যায়। মক্ষীরাণী আছমা খাতুন ওরফে রেখার বিরুদ্ধে তার গ্রামের বাড়িসহ শেরপুর শহরে অসামাজিক কার্যকলাপের ব্যাপক অভিযোগ রয়েছে।

এঘটনায় শেরপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনাকে পাসপোর্ট ছাড়া সহজেই দেশে ফেরার পথ বলে দিলেন আসিফ নজরুল

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জন্য...

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৮৭/৯০) নির্ধারিত সাধারণ...

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের...

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে: আসিফ মাহমুদ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও...

নারী সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, আটক স্বামী

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রাবিয়া...

সর্বশেষ