back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক
৫ জুলাই ২০২৬ ৯:১৬ পূর্বাহ্ণ

হামের টিকা সময়মতো সংগ্রহ না করা এবং এ-সংক্রান্ত অবহেলার কারণে শত শত শিশুর মৃত্যুর অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

রোববার (৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-এ অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম-এর আদালতে আবেদনটি করেন হামে মারা যাওয়া নয় মাস বয়সী সাউদা মুসকানের বাবা সিরাজুল ইসলাম।

বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রেখেছেন।

মামলার আবেদনে আরও আসামি করার আবেদন করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম-কে।

মামলার আর্জিতে উল্লেখ করা হয়, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ও মার্চের শুরুতে শরীয়তপুর সদরের নয় মাস বয়সী সাউদা মুসকান হামে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে অবস্থার উন্নতি না হওয়ায় মার্চের প্রথম সপ্তাহে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য ২২ মার্চ তাকে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক ও নার্সদের অবহেলার অভিযোগ তুলে আবেদনে বলা হয়েছে, শিশুটির মায়ের হাতে একটি অক্সিজেন সিলিন্ডার ধরিয়ে দিয়ে নিজেই শিশুর মুখে লাগাতে বলা হয়। তিনি ব্যর্থ হলে পরে হাসপাতালের এক পরিচ্ছন্নতাকর্মী অক্সিজেন সংযুক্ত করেন। অভিযোগ অনুযায়ী, এর প্রায় দুই ঘণ্টা পর শিশুটি মারা যায়।

আবেদনে দাবি করা হয়েছে, শিশুদের জন্য হামের টিকা সময়মতো সংগ্রহ ও সরবরাহে ব্যর্থতা, হাসপাতাল কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া এবং টিকা ক্রয় ও প্রয়োগে চরম অবহেলার কারণে দেশে ছয় শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর দায় সংশ্লিষ্ট ব্যক্তিরা এড়াতে পারেন না বলেও আর্জিতে উল্লেখ করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, এর আগে একই ধরনের অভিযোগে মুহাম্মদ ইউনূস, নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ঢাকার আদালতে একাধিক মামলার আবেদন করা হলেও সেগুলো খারিজ করা হয়েছিল।

উল্লেখ্য, এটি একটি মামলার আবেদন। আদালত এখনো অভিযোগের সত্যতা নিয়ে কোনো সিদ্ধান্ত দেননি এবং অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায়...

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা: শিক্ষার্থী-অভিভাবকদের তীব্র ক্ষোভ

বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেই দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬...

বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

ভারতের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট না হলেও নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বিমসটেক...

উপজেলা স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ডায়ালাইসিস সুবিধা

দেশের মানুষের দোরগোড়ায় কিডনি চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি...

সর্বশেষ