back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ নির্বাচনের মূল কারিগর বেনজীর: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক
১৬ জুন ২০২৬ ৬:১৯ পূর্বাহ্ণ
আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি বিতর্কিত নির্বাচনের অন্যতম মূল কারিগর ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এমন অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

সোমবার নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর জানান, বেনজীর আহমেদ শুধু মতিঝিলের শাপলা চত্বর ঘটনার মাস্টারমাইন্ড নন, বরং তিনি এক পর্যায়ে সরকার পরিচালনায়ও প্রভাব বিস্তার করেছিলেন। অনেক ক্ষেত্রে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়েও বেশি প্রভাবশালী ছিলেন বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, “তার কর্মজীবনে এমন কোনো দুষ্কর্ম নেই যা তিনি করেননি।” তবে রাজনৈতিক অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে শেষ সময়ে তার বিভিন্ন কর্মকাণ্ড প্রকাশ পায় এবং পরে গণমাধ্যমে বিষয়গুলো উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলা করে।

আমিনুল ইসলাম আরও বলেন, ট্রাইব্যুনালে বেনজীর আহমেদের বিরুদ্ধে প্রায় ১০টি মামলার তদন্ত চলছে। এর মধ্যে গুম-সংক্রান্ত একটি মামলার বিচার কার্যক্রমও চলমান রয়েছে, যেখানে তিনি র‌্যাব প্রধান থাকাকালে জড়িত ছিলেন বলে অভিযোগ আছে।

তিনি আরও দাবি করেন, শাপলা চত্বর ঘটনার পাশাপাশি বিভিন্ন হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনে তার বিতর্কিত ভূমিকা ছিল। অবৈধ নির্বাচন আয়োজনের অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন তিনি।”

তিনি জানান, দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত করা এবং বিচারবহির্ভূত হত্যাসহ বিভিন্ন গুরুতর অভিযোগের বিষয়ে তার বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত ও বিচার কার্যক্রম পরিচালনা করা হবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ