back to top

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৭০-৮০ মোটরসাইকেলের বহর নিয়ে ছাত্রলীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর ২০২৬ ১২:২৬ অপরাহ্ণ

রাজধানীর কুর্মিটোলায় ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে মো. এনামুল নামে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আওয়ামী লীগের মোটরসাইকেল মিছিল থেকে আর্মি গলফ ক্লাবের সামনে দায়িত্ব পালনরত পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে গাড়ির চালক কনস্টেবল এনামুল আহত হন।

পুলিশ সূত্রে জানা গেছে, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে ক্যান্টনমেন্ট থানা পুলিশের ‘গলফ ক্লাব-৮৩’ নম্বর টহল গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। বিস্ফোরণে গাড়িতে থাকা কনস্টেবল এনামুলের বাম চোখে সামান্য আঘাত লাগে।

পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে তাকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

এদিকে, ঘটনার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত অন্য মোটরসাইকেল আরোহীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদের নির্দেশনায় ঝটিকা মিছিলটি বের করা হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা শুরু হলে তারা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।

রাজধানীর গুরুত্বপূর্ণ বিমানবন্দর সড়কে এমন ঘটনার পর এলাকায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত এবং আটকদের বিষয়ে বিস্তারিত জানতে পুলিশের তদন্ত চলছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘কত বড় সাহস, গায়ে হাত দেয়!’ আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি...

পতেঙ্গায় ৮ বছরের শিশু সোহাগকে বলাৎকারের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামের পতেঙ্গায় আট বছর বয়সী শিশু সোহাগকে বলাৎকারের পর...

জামায়াত নেতা আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাত

কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্বৃত্তদের অতর্কিত ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন জামায়াত...

জামিন নিতে আদালতে পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি...

এবার ঢাকাই সিনেমায় বলিউডের দাপুটে খলনায়ক 

বলিউডের পর্দায় অমিতাভ বচ্চন, সালমান খান ও আমির খানের...

সর্বশেষ