back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

“কাফন মাথায়, স্লোগান মুখে” ৫৮ সেকেন্ডে নগর কাঁপাল যুবলীগ”

নিজস্ব প্রতিবেদক
৫ জুন ২০২৬ ১:১৯ অপরাহ্ণ
চট্টগ্রাম নগরীর দুটি এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা।

শুক্রবার (৫ জুন) সকালে আগ্রাবাদ ও ষোলশহর এলাকায় পৃথকভাবে এই মিছিল অনুষ্ঠিত হয়।

সকালে বন্দর এলাকা থেকে মিছিল শুরু হয়ে শেখ মুজিব সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে অগ্রসর হয় এবং বিদ্যুৎ ভবনের সামনে গিয়ে সমাবেশে রূপ নেয়। মিছিলটি বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগরের ব্যানারে পরিচালিত হয়। ব্যানারে নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম সামদামী জনির ছবি দেখা যায়।

মিছিলকারীদের হাতের ব্যানারে হাম রোগে শিশু মৃত্যু, শিশু ধর্ষণে জড়িতদের বিচার এবং বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদের দাবি তুলে ধরা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের একটি ভিডিওতে পুরো দৃশ্য ধারণ করা হয়েছে।

একইদিন নগরীর ষোলশহর এলাকায়ও মিছিল করেছে যুবলীগের নেতা-কর্মীরা। সেই মিছিলের ব্যানারে শুলকবহর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আবুল বাশারের নাম রয়েছে।

নগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, আগ্রাবাদ ও ষোলশহরের মিছিলের ভিডিও পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে এবং তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ বর্তমানে নিষিদ্ধ একটি সংগঠন। নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ ধরনের সংগঠিত কার্যক্রম পরিচালনা করায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আরু||

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রামে দুই হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত ডেভিড ইমনকে দুটি হত্যা মামলায় মোট সাত...

রাঙ্গুনিয়ায় বিলের পাশে মিলল দুই হাত বিচ্ছিন্ন মরদেহ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে খুন হয়েছেন মো....

চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধের ফাঁদে ফেলছে রাশিয়া, প্রমাণ পেল জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও চাপ প্রয়োগের...

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

সর্বশেষ