back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গি বাজারে কোটি টাকা মুল্যের হাতির দাঁত সহ র‌্যাবের হাতে আটক ১ জন

kbctgbd
২৫ ডিসেম্বর ২০২৩ ৮:৫৭ পূর্বাহ্ণ

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম মহানগরীর ফিরিঙ্গি বাজার হতে কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য ০২ কেজি বন্য হাতির দাঁত সহ ১ জন হাতির দাঁত পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। আটককৃত ব্যক্তি মোঃ শাহনেওয়াজ বাবলু (৩৫), পিতা- মৃত ইদ্রিস, সাং-মেরংলোয়া, থানা-রামু, জেলা-কক্সবাজার।

২৪ ডিসেম্বর’২৩ ইং রবিবার বিকাল আনুমানিক ৩.২০ টার সময় র‌্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাল মহানগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার এলাকার পাঁকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশী চালিয়ে কোটি টাকা মুল্যের দুষ্প্রাপ্য ২ কেজি বন্য হাতির দাঁত সহ পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

র‌্যাব-৭ চট্টগ্রামের মিডিয়া সূত্রে জানা যায়, র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি কক্সবাজার হতে অবৈধভাবে বন্য হাতির দাঁত সংগ্রহ পূর্বক বিক্রয় এর উদ্দেশ্যে চট্টগ্রাম দিকে নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশী করে। এসময় র‌্যাবের চেকপোষ্ট এলাকা হতে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামি মোঃ শাহনেওয়াজ বাবলু (৩৫), পিতা- মৃত ইদ্রিস, সাং-মেরংলোয়া, থানা-রামু, জেলা-কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে দেখানো ও সনাক্ত মতে তার সাথে থাকা একটি ব্যাগের ভিতর হতে ০২ টি বন্য হাতির দাঁত উদ্ধারসহ আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার পাহাড়ি এলাকা হতে অবৈধভাবে বিভিন্ন বন্য প্রাণীর চামড়া, হাতির দাঁত সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজে হেফাজতে সংরক্ষণ পূর্বক চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় উচ্চ মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত ০২টি বন্য হাতির দাঁত এর আনুমানিক মূল্য ১ কোটি টাকা বলে জানায় র‌্যাব। গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত হাতির দাঁত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭ চট্টগ্রাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

রাঙ্গুনিয়ায় বিলের পাশে মিলল দুই হাত বিচ্ছিন্ন মরদেহ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে খুন হয়েছেন মো....

চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধের ফাঁদে ফেলছে রাশিয়া, প্রমাণ পেল জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও চাপ প্রয়োগের...

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

সর্বশেষ