back to top

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে ঘটনায় হারুনের ওপর চটেছিলেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
১০ আগস্ট ২০২৬ ৯:২০ অপরাহ্ণ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তৎকালীন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ওপর বিরক্ত হয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপিত একটি অডিও কথোপকথন থেকে এমন তথ্য উঠে এসেছে।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় এসব তথ্য তুলে ধরেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন।

প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। তাদের খাবার খাওয়ার ছবি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে তৎকালীন ডিবিপ্রধান হারুন অর রশীদের ওপর অসন্তুষ্ট ছিলেন শেখ হাসিনা।

এ সময় হারুনকে ডিবি থেকে সরিয়ে দেওয়ার বিষয়েও আলোচনা হয় বলে আদালতে উপস্থাপিত কথোপকথনে উঠে আসে।

একটি ফোনালাপে তৎকালীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে নিজের বদলি ঠেকানোর অনুরোধ করতে শোনা যায় হারুনকে।

তিনি বলেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্রুত কথা না বললে তাকে ডিবি থেকে সরিয়ে দেওয়ার আদেশ হয়ে যেতে পারে।

এরপর ২০২৪ সালের ৩১ জুলাই হারুন অর রশীদকে ডিবি থেকে বদলি করা হয়। তবে তাকে পুলিশের বাইরে না পাঠিয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

আদালতে উপস্থাপিত আরেকটি কথোপকথনে ওবায়দুল কাদেরকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে হারুনকে সরানোর বিষয়ে জানতে শোনা যায়।

কাদের প্রশ্ন করেন, ‘হারুনকে কি সরায়ে দিচ্ছেন?’

জবাবে আসাদুজ্জামান খান বলেন, শেখ হাসিনা এ বিষয়ে ‘অনমনীয়’ ছিলেন।

তিনি জানান, হারুনকে অন্য জায়গায় দেওয়ার কথা বলা হলেও তাকে ডিএমপির মধ্যেই রাখা হয়েছে।

কথোপকথনে আসাদুজ্জামান খান আরও বলেন, বিষয়টি নিয়ে তিনি বারবার কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছেন এবং কাদেরকে শেখ হাসিনার সঙ্গে কথা বলার অনুরোধ করেন। একপর্যায়ে তিনি আশঙ্কা প্রকাশ করেন, সিদ্ধান্তটি পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে ‘ডিমোরালাইজড’ বা মনোবল ভেঙে দিতে পারে।

জবাবে কাদের তাকে বিষয়টি ‘নেত্রীকে’ জানাতে বলেন এবং তৎকালীন আইজিপির সঙ্গেও কথা বলার পরামর্শ দেন।

প্রসিকিউশন বলছে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে হওয়া এসব ফোনালাপ ওই সময়কার সিদ্ধান্ত গ্রহণ ও ঘটনাপ্রবাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়।

মামলাটিতে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। রোববার মামলাটির তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন।

আরু|খব

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব’

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সেতু ভবনসহ বিভিন্ন স্থাপনায় যারা আগুন...

একসঙ্গে ৭ মন্ত্রীর নতুন দায়িত্ব, চাপের মুখে সরকার?

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমির...

হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৫৫ 

দেশে হামের প্রকোপ যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায়...

হাসিনাকে ফেরাতে ভারতের ওপর বাংলাদেশের চাপ

বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়া...

স্ত্রীর ‘৬ লাখ টাকার ব্যাগ’ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ! 

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে...

সর্বশেষ