back to top

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আইনমন্ত্রীর কড়া বার্তা

নিজস্ব প্রতিবেদক
৭ আগস্ট ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর বিষয়ে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (৭ আগস্ট) ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘আগামী শৈলকূপা’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার কথা বলেছেন। তিনি দেশে ফিরে আইনের মুখোমুখি হোন এবং বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুন। আইনের নিজস্ব গতিতেই বিচার কার্যক্রম এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে খুন, গুম ও গণহত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই ও বিচারিক প্রক্রিয়ায় অংশ নিতে হলে তার দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়া প্রয়োজন।

বিচার বিভাগের বিষয়ে নিজের প্রত্যাশার কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, এমন একটি বিচারব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে একজন দরিদ্র ও অসহায় মানুষও সর্বোচ্চ আস্থা রাখতে পারবেন। তবে এ লক্ষ্য অর্জনে এখনও কিছু সীমাবদ্ধতা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বিচার বিভাগ নিয়ে নানা ধরনের অভিযোগ রয়েছে। কেউ দুর্নীতির কথা বলেন, আবার কেউ কাঠামোগত দুর্বলতার কথা উল্লেখ করেন। তবে তার মতে, সবচেয়ে বড় সংকট হলো মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব। বিচারকদের দায়িত্ব শুধু চাকরি করা নয়, বরং ন্যায়বিচার নিশ্চিত করাও তাদের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।

শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ভিডিও কনফারেন্সের কথা বলা হলেও শেষ পর্যন্ত একটি অডিও বার্তা প্রকাশ করা হয়েছে, যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়েছে। তিনি দাবি করেন, শেখ হাসিনা বর্তমানে বিভিন্ন হত্যা ও সহিংসতার মামলার অভিযুক্ত এবং দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।

এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যারা আলোচনা করছেন, তাদের বিবেচনা করা উচিত তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে তিনি কখনও জনগণের কাছে দুঃখ প্রকাশ বা ক্ষমা চেয়েছেন কি না।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরু||খব

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে নতুন টানাপোড়েন

আন্তর্জাতিক সাময়িকী দ্য ডিপ্লোম্যাট এর এক প্রতিবেদনে বলা হয়েছে,...

ছেলে থিয়াগোর বার্সায় যাওয়া নিয়ে মুখ খুললেন মেসি

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি তার বড় ছেলে থিয়াগো মেসিকে...

৩০০ দিনে ৩০০ শিশু নিহত

গাজা উপত্যকায় গত ৩০০ দিনে অন্তত ৩০০ শিশু নিহত...

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

নেত্রকোণায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে দায়ের...

১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে থাইল্যান্ডের স্কুলে নিহত ৭

থাইল্যান্ডের মধ্যাঞ্চলীয় ননথাবুরি প্রদেশের বাং কুরাই জেলার একটি স্কুলে...

সর্বশেষ