back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশিসহ ২৪ ক্রু নিয়ে বঙ্গোপসাগরে জাহাজডুবি

নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ণ

ভারতের ওডিশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ জন ক্রু সদস্য নিয়ে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। দুর্ঘটনার পরপরই ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। এরই মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি ওশান উইনার। বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে ভারতের ওডিশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা শুরু করে জাহাজটি। শনিবার (২২ আগস্ট) বঙ্গোপসাগরে এটি ডুবে যায়। জাহাজটিতে প্রায় ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক ছিল বলে জানা গেছে।

জাহাজটিতে মোট ২৪ জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে ২০ জন চীনের নাগরিক, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।

শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটের দিকে ওডিশার শ্রী বিজয়পুরামের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারে জাহাজটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর আসে। পরে জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধ জানানো হয়।

খবর পাওয়ার পর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী দ্রুত যৌথ উদ্ধার অভিযান শুরু করে। বর্তমানে দুটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে কাজ করছে এবং আরও একটি জাহাজ সেখানে মোতায়েন করা হয়েছে।

উদ্ধারকারীরা ইতোমধ্যে জাহাজটির দুই ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করেছে। বাকি ক্রু সদস্যদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার কারণ এবং নিখোঁজ ক্রু সদস্যদের বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

সর্বশেষ