back to top

শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দশকের রহস্য ভেদে নতুন পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ-এর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তার দেহাবশেষ তৃতীয়বারের মতো কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। একই সঙ্গে দেহাবশেষ উত্তোলনের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং পুনরায় ময়নাতদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে এ আদেশ দেন। এর আগে ২০ মে মামলার তদন্তকারী কর্মকর্তা জিয়াউল মোর্শেদ আদালতে আবেদন করেন।

মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আলোচিত এ মৃত্যুরহস্যের নতুন করে তদন্তের অংশ হিসেবে দেহাবশেষ উত্তোলন করে আধুনিক পদ্ধতিতে পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় জনপ্রিয় এই চিত্রনায়ককে। মৃত্যুর পর তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী প্রথমে একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। পরে ছেলেকে হত্যা করা হয়েছে দাবি করে ১৯৯৭ সালের ২৪ জুলাই মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান।

এরপর বিভিন্ন সময়ে একাধিক তদন্তে হত্যার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তদন্ত প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করা হয়। তবে শুরু থেকেই এ সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন তার পরিবারের সদস্যরা।

তাদের দাবি, সালমান শাহ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন করা প্রয়োজন।

দীর্ঘ তিন দশক ধরে আলোচিত এ মৃত্যুরহস্যে আদালতের সর্বশেষ এ আদেশ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেহাবশেষের পুনঃময়নাতদন্তের ফলাফলের দিকে তাকিয়ে আছেন সালমান শাহর ভক্ত-অনুরাগী ও সংশ্লিষ্টরা।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

কক্সবাজার সফরে তারেক রহমান, উৎসবমুখর পরিবেশ

দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক...

‘আওয়ামী লীগের হামলা থেকে কেউ রক্ষা পাচ্ছে না’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন,...

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের ডিজে ম্যাজিক!

অবশেষে গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপে যুক্ত হলো...

ফেসবুক বিভ্রাটে বিশ্বজুড়ে ভোগান্তি

বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম মেটার মালিকানাধীন ফেসবুক শুক্রবার সন্ধ্যায়...

উন্নয়ন বাজেটে এগিয়ে চট্টগ্রাম

চট্টগ্রামবাসীর জন্য এবারের বাজেটে রয়েছে বাড়তি প্রত্যাশা। কারণ এবার...

সর্বশেষ