জহিরুল ইসলাম সুমন কুমিল্লা প্রতিনিধি :
চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ)/মোঃ মেহেদী হাসান, এএসআই হারুন, এএসআই নজরুল, এএসআই নাজমুল ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে
চৌদ্দগ্রাম থানাধীন ০৬নং ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা শালুকিয়া এলাকায় ঢাকা—চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে আমানগন্ডার শাকুকিয়ায় সুজন মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে ৫০ কেজি গাজাসহ আটক করেছে পুলিশ । আটককৃত সুজন মিয়া চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাঙ্গামাটিয়াগ্রামের —তাজুল ইসলামের ছেলে। হেফাজতে থাকা এবং পলাতক আসামীদের ফেলে যাওয়া খাকী স্কচটেপ দ্বারা মোড়ানো ১২ টি পোটলায় মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করে।
এই সংক্রান্তে থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায় করা হয়।
উল্লেখ্য যে, ধৃত আসামী সুজন মিয়া (৩২) এর বিরুদ্ধে পূর্বের ০৩ টি মাদক মামলা আদালতে বিচারাধীন রহিয়াছে।


