জহিরুল ইসলাম সুমন কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা শাসন গাছায় মাইক্রোবাস স্ট্যান্ডে হত্যাকান্ডে ব্যবহৃত ০২টি বিদেশী পিস্তল, ০৭ রাউন্ড গুলি, ০৪টি ম্যাগজিন উদ্ধারসহ ৩৬ ঘন্টার মধ্যে ৭ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
১৫ মার্চ বেলা দুপুরে কুমিল্লা শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় এক মহিলা যাত্রীর সাথে মাইক্রোবাস ড্রাইভার ও লাইনম্যান এর তর্ক-বিতর্কের ঘটনা ঘটে। পরবর্তীতে উক্ত ঘটনাকে কেন্দ্র করে শাসনগাছা মধ্যপাড়া এবং মোল্লা পাড়ার লোকজনের মাঝে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং গুলি বিনিময়ের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয় এবং জামিল হাসান অর্ণব নিহত হন। ঘটনার প্রেক্ষিতে নিহতের ‘মা ঝর্ণা আক্তার বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় ২৫জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৩০/৩৫জনকে আসামী করে কোতয়ালী থানায় মামলা দায়ের করে। কোতয়ালী মডেল থানার এফআইআর নং-৩৯
ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সুপারের নির্দেশনায় তাৎক্ষণিকভাবে কোতয়ালী মডেল থানার পুলিশ এবং জেলা ডিবি কাজ শুরু করে। ব্যাপকভাবে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ, এলাকাবাসীর বক্তব্য বিশ্লেষন করে জিজ্ঞাসাবাদ এবং তথা প্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন স্থানে ব্যাপক অভিযান পরিচালনা করে তাৎক্ষণিকভাবে উক্ত ঘটনায় প্রত্যেক্ষভাবে জড়িত এজাহার নামীয় আসামী খলিলুর রহমানকে পলায়নকালে শাসনগাছা মোল্লা বাড়ী থেকে গ্রেফতার করে। এবং তার বক্তব্য থেকে এজাহারনামীয় আসামী রিয়াজকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত ঘটনায় গুলি বর্ষনকারী ফজলে রাব্বিকে পাঁচথুবী ইউনিয়নের বিষ্ণুপুরে সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করে। এসময় রাব্বিকে জিজ্ঞাসাবাদে শাসনগাছা মোল্লাবাড়ী সংলগ্ন খলিলুর রহমানের নির্মানাধীন বিল্ডিং এর পূর্ব পার্শ্বে পরিত্যক্ত রান্না ঘরের সিলিংয়ের উপর থেকে দুটি ম্যাগজিন সহ একটি বিদেশী পিস্তল ও ছয় রাউন্ড লোডকৃত গুলি উদ্ধার করা হয়। অপর আসামী মোঃ সুমনকে উত্তর দূর্গাপুর ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার লিপি এর শাসনগাছাস্থ ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। সুমনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যানুযায়ী তার দেখানো শাসনগাছাস্থ মোল্লাবাড়ী সংলগ্ন মৃত রশিদ মিয়ার মাটির ঘরের দক্ষিন পার্শ্বের সীমানা প্রাচীর এবং নুরু মিয়ার নির্মানাধীন ভবনের সীমানা প্রাচীরের মাঝে ফাঁকা জায়গা থেকে দুটি ম্যাগজিন সহ একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আসামী রাশেদ কে বুড়িচং থানাধীন নিমসার ভাড়া বাসা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। আসামী কায়সারকে শাসনগাছা মোল্লা বাড়ী এলাকা থেকে, আসামী সোলেমানকে ও মোল্লা বাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়। উক্ত ঘটনায় আগ্নেয়াস্ত্র ব্যবহারকারীসহ অন্যআসামীদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে ।


