back to top

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ নিহত- ২ 

kbctgbd
১৬ মার্চ ২০২৪ ৭:১৩ অপরাহ্ণ

মানিকগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে বন্ধুর সাথে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে বাসের ধাক্কায় মীর সাব্বির (১৮ ) নামে এক যুবক এবং অপর ঘটনায় আলী হোসেন (৭০) নামে এক বৃদ্ধ প্রাণহারা।

নিহত মীর সাব্বির উপজেলার ধল্লা মধ্যপাড়া গ্রামের মোঃ দেলোয়ার হোসেন মিয়ার  ছেলে। নিহত আলী হোসেন মানিকগঞ্জ সদর থানার কালিনগর গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে।

শনিবার (১৬ মার্চ) দুপুর ২টায় জানাজা শেষে সদ্য এইচএসসি পাস সাব্বিরের মরদেহ নিজ গ্রাম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা মধ্যপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহত সাব্বিরের পরিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সিংগাইর উপজেলার ফোর্ডনগর বিল্লাল একাডেমী মাদরাসা থেকে ছোট ভাইয়ের সাথে দেখা করে পার্শ্ববর্তী গাজিন্দা গ্রামের বন্ধু রানার মোটরসাইকেলে চড়ে সাভারে ঘুরতে যায়। এরই মধ্যে সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা- আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডের ইউটানে তাদের মোটরসাইকেলটিকে পিছন দিক থেকে রাজধানী নামের একটি বাস ধাক্কা মারে। এ সময় সড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে চালক রানার হাত পা ভেঙ্গে যায়। অপরদিকে মোটরসাইকেলের পিছনে বসে থাকা মীর সাব্বির গুরুতর আহত হয়। পরে তাদের সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ সকাল ৭ টার দিকে সাব্বির মারা যান। ঘাতক বাসটিকে সাভার হাইওয়ে থানা পুলিশ আটক করেছেন।

অপরদিকে শনিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ হারায় মোটরসাইকেল আরোহী আলী হোসেন।

জানা যায়, তালেবপুর থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে হালিম মাষ্টার এর বাড়ির সামনে ইট র্ভতি ট্রাক মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।

সিংগাইর থানা অফিসার্স ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম বলেন, নিহত আলী হোসেনের মৃত্যুর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

২৮ তারকার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা,...

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৬০

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায়...

মুক্তিযুদ্ধের ফুটবল ইতিহাস এবার বড় পর্দায়

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক ভূমিকা নিয়ে...

খাদ্য ব্যবসায় লাইসেন্স না থাকলে ৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ‘নিরাপদ খাদ্য প্রবিধানমালা, ২০২৬’...

সাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার...

সর্বশেষ