back to top

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪ ঘন্টার চেষ্টায় লাউয়াছড়া বনের আগুন নিয়ন্ত্রণে

kbctgbd
১৪ মার্চ ২০২৪ ৪:২১ পূর্বাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া বনের বাঘমারা বন ক্যাম্প সংলগ্ন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বনের (হিড বাংলাদেশ এলাকা) আবারও আগুনে পুড়ে গেছে প্রায় ৬ একর টিলা ভূমি। বুধবার (১৩ই মার্চ) বেলা ২টায় আগুন লাগার ঘটনা ঘটেছে। কমলগঞ্জ ফায়ার সার্ভিস ৪ ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বনবিভাগের দাবি পুড়ে যাওয়া বন তাদের নিয়ন্ত্রণে নয়, সেটা হিড নামক এনজিও সংস্থার নিয়ন্ত্রণে। অপরদিকে আগুনে প্রায় ৬ একর জায়গার গুল্মসহ গাছগাছালি পুড়ে গেছে বলে হিড বাংলাদেশের লিয়াজোঁ অফিসার নুরে আলম সিদ্দিকী তা নিশ্চিত করেছেন। স্থানীয় ও হিড বাংলাদেশ সূত্রের বরাতে জানা গেছে, বুধবার দুপুর ২টায় হিডের পশ্চিম দিকে লাউয়াছড়া বন সংলগ্ন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বনের টিলায় হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। পরে হিড বাংলাদেশ কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ারম্যানরা পাহাড়ি টিলায় আগুন নেভানোর চেষ্টা চালান। অতিদ্রুত আগুন ছড়িয়ে পড়ায় প্রায় ৪ ঘণ্টা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেও গত ১৯শে ফেব্রুয়ারি একই জায়গায় আগুন লেগে প্রায় ৪ একর জায়গা পুড়ে যায়। স্থানীয়রা জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ পরিত্যক্ত বনের জায়গা দখল করার জন্য এক শ্রেণির মানুষ বারবার আগুন লাগিয়ে দিচ্ছে। এতে বনের লতা পাতা ও গুল্মসহ গাছগাছালি পুড়ে গেছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, হিড বাংলাদেশের পাশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ পরিত্যক্ত বনে বিভিন্ন ছোটবড় লতা পাতা পুড়ে গেছে। বিভিন্ন প্রজাতির গাছগাছালির গোঁড়া পুড়ে গিয়ে ছাই হয়ে গেছে। বন্যপ্রাণিসহ পশুপাখিরা টিলাগুলোতে বিচরণ করত। ধারণা করা হচ্ছে, অরক্ষিত এলাকায় দুষ্কৃতিকারীরা ভূমি দখল করার জন্য আগুন লাগিয়ে থাকতে পারে।কমলগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্য মো. জুবায়ের বলেন, লাউয়াছড়া সংলগ্ন হিডের বনের জায়গায় আগুন লাগলে প্রায় ৪ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ব্যাপক এলাকার গাছগাছালি পুড়ে গেছে। হিড বাংলাদেশ এর লিয়াজোঁ অফিসার নুরে আলম সিদ্দিকী বলেন, বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ টিলায় হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস দল এসে প্রায় ৪ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ৬ একর বন পুড়ে গেছে। বন্যপ্রাণির আবাসস্থল হিসাবে পরিচিত জায়গাটির মালিক সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগেও গত ১৯ ফেব্রুয়ারি এই জায়গায় আগুন লাগানো হয়েছিল।কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, আমাদের প্রতিনিধি দল পুড়ে যাওয়া জায়গা দেখে এসেছেন। আমরা এ ঘটনায় মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

২৮ তারকার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা,...

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৬০

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায়...

মুক্তিযুদ্ধের ফুটবল ইতিহাস এবার বড় পর্দায়

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক ভূমিকা নিয়ে...

খাদ্য ব্যবসায় লাইসেন্স না থাকলে ৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ‘নিরাপদ খাদ্য প্রবিধানমালা, ২০২৬’...

সাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার...

সর্বশেষ