সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিঃ
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি ও ফলফলাদি দ্বিগুণ দামে বিক্রি করাকেই কেন্দ্র করে মহেশখালী উপজেলা প্রশাসনের পক্ষে মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব তাজবীর হোসেন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ নআদালত পরিচালনা কালে ১৩ মার্চ (বুধবার) সকালে উপজেলার কালারমারছড়া বাজারের ৩টি দোকানের একটিতে পাচ হাজার টাকা, অপর কটি দোকানীকে দুই হাজার টাকা, একটি মুদির দোকানদার কে ৫ শত টাকা জরিমানা করে।
পরে বিকাল ৩টায় মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজারে নিন্ম মানের বিভিন্ন ফল বিক্ৰয় এর অপরাধে গোরকঘাটা বাজার খোকন বৈদ্য কে ৫ হাজার, অতিরিক্ত দামে খেজুর বিক্রয় করায় নেপাল ফুড এর মালিক স্বপনকে ১৫ হ্জার টাকা, অপর মুদির দোকানদারকে ২ হাজার টাকা জরিমানা আদায় করে।
এছাড়া গোরকঘাটা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর পেয়ে রমজানকে পুজি করে তরমুজ ব্যবসায়ীরা প্রতি তরমুজ অধিক মূল্যে বিক্রি করা থেকে বিরত থেকে হঠাৎ করে কম মূল্যে বিক্রয় করা শুরু করেন। তরমুজ ব্যবসায়ীরা দোকানের ক্যাশ ছেড়ে অন্যত্রে সরে যেতে থাকে।
উল্লেখ্য রমজানের ইফতারে চাহিদা থাকায় কাঁচা ফলের আকাশ চুম্বী দাম আদায় করছে অসাধু ব্যবসায়ীরা। এখবর শুনে মহেশখালী উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আজ।


