back to top

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পরিবারের সব কিছুই পুড়ে ছাই

kbctgbd
১৪ মার্চ ২০২৪ ৩:৫৭ পূর্বাহ্ণ

জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রান্না ঘরের চুলার আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি পরিবারের ঘর – বাড়িসহ সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

গতকাল ১২ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার ৭ নং রাতোর ইউনিয়নের বাবুরিয়া (গোপিনাথপুর) নামক গ্রামে এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায় যে,খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। কোন নিহতের ঘটনা না ঘটলেও কয়েকজন আহত হয়েছেন। তবে আগুনে ঘরে থাকা নগদ অর্থ, ধান, চাল, আসবাবসহ প্রয়োজনীয় সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০টি পরিবারের সদস্যদের ১৬টি থাকার ঘর, গোয়াল ঘর ৮টি, খড়ি ঘর ২টি, রান্না ঘর ১০টি, খড়ের গাদা ২টি, ও দোকান ঘর ১টি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের তথ্য মতে, নগদ ক্ষতির পরিমাণ দুই লক্ষ ষাট হাজার টাকার সমপরিমাণ। ৬ লক্ষ আঁশি হাজার টাকার মালামাল ফায়ার সার্ভিস রক্ষা করেছে। প্রাথমিক ভাবে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে ।

খবর পেয়ে স্হানিয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরৎচন্দ্র রায় দ্রুত তার নেতা কর্মীদের সাথে নিয়ে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে তাৎক্ষণিক শুকনো খাবার নিয়ে পাশে দাড়ান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন তিনি।

এদিকে খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সাথে নিয়ে রাত সাড়ে নয়টার দিকে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাড়ান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান।এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে নগদ তিন হাজার টাকা,কুড়ি কেজি চাল ,একটি করে কম্বল ও শুকনো খাবার বিতরণ করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আরো সহযোগিতা করা হবে বলে জানান তিনি। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

২৮ তারকার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা,...

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৬০

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায়...

মুক্তিযুদ্ধের ফুটবল ইতিহাস এবার বড় পর্দায়

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক ভূমিকা নিয়ে...

খাদ্য ব্যবসায় লাইসেন্স না থাকলে ৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ‘নিরাপদ খাদ্য প্রবিধানমালা, ২০২৬’...

সাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার...

সর্বশেষ