back to top

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক সেবীকে কারাদণ্ড

kbctgbd
১২ মার্চ ২০২৪ ১:০৯ অপরাহ্ণ

মোঃ মুরাদ মিয়া,শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও শেরপুর জেলা প্রশাসন ১২ মার্চ মঙ্গলবার দুপুরে শেখহাটি ও চাপাতলী মহল্লায় মাদক বিরোধী যৌথ অভিযান চালিয়ে মিস্টার (২৫) ও মোঃ শফিকুর ইসলাম (৪৮) নামে দুই মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছে।

দণ্ডপ্রাপ্ত মাদক সেবীরা হলো: শেরপুর পৌরসভার শেখহাটি মহল্লার আয়নাল হকের ছেলে মিষ্টার ও চাপাতলী কসাই পট্টী মহল্লার মৃত হামেজ উদ্দিনের ছেলে মোঃ শফিকুল ইসলাম।

জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মঙ্গলবার দুপুরে শেরপুর পৌরসভার শেখহাটি ও চাপাতলী মহল্লায় মাদক বিরোধী পৃথক দুটি অভিযান চালায়। এসময় শেখহাটি মহল্লা থেকে মাদক সেবী মিস্টারকে হেরোইন সেবনকালে আটক করা হয়। পরে তাকে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস মিস্টারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো তিন দিনের কারাদণ্ডাদেশ দেন।

অপরদিকে একই দিন চাপাতলী মহল্লা থেকে মোঃ শফিকুল ইসলামকে হেরোইন সেবনকালে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আল আমীন মোঃ শফিকুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ১০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো তিন দিনের কারাদণ্ডাদেশ দেন।

এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ছিদ্দিকুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত ওই দুই মাদক সেবীকে শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৬০

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায়...

মুক্তিযুদ্ধের ফুটবল ইতিহাস এবার বড় পর্দায়

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক ভূমিকা নিয়ে...

খাদ্য ব্যবসায় লাইসেন্স না থাকলে ৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ‘নিরাপদ খাদ্য প্রবিধানমালা, ২০২৬’...

সাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার...

পরিবারের ৫ সদস্য মিলে তরুণীকে হত্যা

ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে ভিন্ন জাতের এক যুবকের সঙ্গে...

সর্বশেষ