back to top

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের উপর হামলা দেশীয় অস্ত্র সহ আটক-৬ 

kbctgbd
১১ মার্চ ২০২৪ ৬:২৬ অপরাহ্ণ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক বিরোধী অভিযানে পুলিশের উপর হামলা চালানোর খবর অভিযোগ উঠেছে। ওই হামলায় আটোয়ারী থানার কনস্টেবল মোঃ জাহাঙ্গীর আলম আহত হয়ে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সুত্রে জানা গেছে, রোববার বিকেলে এস আই দ¦ীনবন্ধু রায়ের নেতৃত্বে আটোয়ারী থানা পুলিশ উপজেলার ফকিরগঞ্জ বাজার সংলগ্ন গার্লস স্কুল রোডে অভিযান চালায়। এসময় পুলিশ গাঁজা সহ ছোটদাপ গ্রামের আবুল হোসেনের পুত্র আরিফুল ইসলাম ওরফে মাজেদ (২৪) কে আটক করার চেষ্টা চালায়। এসময় মাজেদের কয়েক জন সহযোগী দেশীয় অস্ত্র রামদা, ছুরি, চাকু, হাতুড়ী ও লোহার রড নিয়ে কর্তব্যরত পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এতে কনস্টেবল জাহাঙ্গীর আলম আরিফুল ইসলাম ওরফে মাজেদ ও তার সহযোগিতাদের হাতে আহত হন। একপর্যায় আহত কনস্টেবল জাহাঙ্গীর আলমের সাহসিকতায় ও অন্যান্য পুলিশ সদস্যদের সহযোগিতায় ঘটনাস্থল থেকে আরিফুল ইসলাম ওরফে মাজেদ (২৪) কালিকাপুর গ্রামের আজিজুল হকের পুত্র সাদিকুল ইসলাম (২৯) কে আটক করে থানায় নিয়ে আসেন। পরে রাতভর অভিযান পরিচালনা করে ছোটদাপ গ্রামের মোঃ নজরুল ইসলামের পুত্র কামরুল হাসান নাইস (২৫), একই গ্রামের মৃত: মকবুল হোসেনের পুত্র শাওন তানজিত (৩৮), কালিকাপুর গ্রামের আতাবুল ইসলামের পুত্র মাসুম ইসলাম (২২) ও একই গ্রামের হামরুলের পুত্র লিংকন ওরফে রিংকন (২৩) কে আটক করে পুলিশ। আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলাকারীরা সকলেই মাদকাসক্ত। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতি করতে যাওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও ডাকাতির প্রস্তুতি সহ পুলিশের উপর হামলা করার অপরাধে আটককৃত ৬ যুবক এবং অজ্ঞাত আরো কয়েক জনের নামে পৃথক দুটি মামলা রুজু করে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৬০

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায়...

মুক্তিযুদ্ধের ফুটবল ইতিহাস এবার বড় পর্দায়

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক ভূমিকা নিয়ে...

খাদ্য ব্যবসায় লাইসেন্স না থাকলে ৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ‘নিরাপদ খাদ্য প্রবিধানমালা, ২০২৬’...

সাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার...

পরিবারের ৫ সদস্য মিলে তরুণীকে হত্যা

ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে ভিন্ন জাতের এক যুবকের সঙ্গে...

সর্বশেষ