সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
মহেশখালী হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপন করা হযেছে।
দিবসটি উলক্ষে মহেশখালী হাসপাতালের মাঠ থেকে র্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মাহফুজুল হক। বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা: আজমুল হুদা, মহেশখালী থানার এস আই শাহরিয়ার, নারী ও শিশু ডেক্সের দাযিত্ব প্রাপ্ত অফিসার এস আই মুজিবুর, হাস্পাতালের নার্স, বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
ওসিসি জেন্ডার & হেলথ সাপোর্ট প্রজেক্ট একশন এইড বাংলাদেশ সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সভায় বক্তরা বলেন, নারীর সমঅধিকার ও সমসুযোগ নিশ্চিতকরনের প্রয়োজনীয়তা এবং রাষ্ট্রের উন্নয়নমূলক কর্মকান্ডে নারীর অবদান সম্পর্কে বক্তব্য রাখেন অনুষ্ঠানে উপস্থিত সরকারী এবং বেসরকারী কর্মকর্তাগণ।


