back to top

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে শুরু হচ্ছে ঐতিহাসিক আদিনাথ মেলা; শুক্রবার থেকে শিব চতুর্দশী দর্শন

kbctgbd
৭ মার্চ ২০২৪ ১২:৪২ অপরাহ্ণ

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীর ঐতিহ্যবাহী আদিনাথ মন্দিরের শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পূজা উপলক্ষ‍্যে শুক্রবার (৮ মার্চ) থেকে শিব দর্শন ও মেলা বসবে৷

এ শিব দর্শন ও মেলা আনুমানিক দু’শ বছরেরও বেশী সময় থেকে আদিনাথ মেলা নামে পরিচিতি লাভ করে আসছে । প্রতিবছর শিব চতুর্দশী পূজা ও মেলা উপলক্ষ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত সহ কয়েকটি দেশের হাজার হাজার পূজারী ও ভক্ত অনুরাগী আসেন, পাশাপাশি মেলা উপলক্ষ্যে নানান প্রান্তের পর্যটকরাও এসে জমায়েত হয়।

প্রতি বছর ফাল্গুন মাসের শুরুতে কৃষ্ণ পক্ষের চতুর্দশীতে দেবাদি দেব মহাদেব অর্থাৎ শিবের আর্শীবাদ লাভের আশায় হিন্দু বৌদ্ধ তথা সনাতন ধর্মাবলম্বীরা শিব দর্শন পূজা করে থাকেন। পূজারিদের পদভারে মুখরিত হয়ে উঠবে আদিনাথের মৈনাক পাহাড়ের চূড়া।

জানা গেছে , মহেশখালী উপজেলা আদিনাথ সংস্কার কমিটি ও সীতাকুণ্ড সাইন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৮ মার্চ (শুক্রবার) থেকে ১০ দিনব‍্যাপী পূজা ও মেলার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে অনেক তীর্থযাত্রী মন্দিরে অবস্থান করছেন। মন্দিরে আসা তীর্থযাত্রী, পূজারী, ভক্তবৃন্দ ও পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশ, ও আনসার মোতায়ন করা হয়েছে। এছাড়াও পুলিশের একটি বিশেষ টিম সার্বক্ষনিক টহলে থাকবে। তীর্থ যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে নৌ-যান ও সড়ক পথে যানবাহন চলাচল সহ তীর্থ যাত্রীদের নিরাপত্তায় সর্বোচ্চ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা যায়।

শিব চতুর্দশী পূজা ও মেলা কমিটির সাধারণ সম্পাদক প্রণব কুমার দে (কাউন্সিলর) বলেন, মেলার প্রথম তিনদিন চলবে আদিনাথ মন্দিরের শিব চতুর্দশী পূর্জা। পূজার পরও ৭ দিন সহ মোট ১০ দিন চলবে মেলা। প্রতি বছরের ন‍্যায় এ বছরও সুশৃঙ্খলভাবে পূজা ও মেলা অনুষ্ঠিত হবে। পূজারী ও ভক্তবৃন্দদের জন্য থাকার সু-ব‍্যবস্থা থাকবে এবং অনৈতিক কর্মকাণ্ড ও যে কোন ধরনের জুয়া থাকবে না। শুধুমাত্র বিভিন্ন দোকানপাট থাকবে। এইবার দুইশত অধিক দোকানপাট বসছে।

মেলায় আগত তীর্থযাত্রীদের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নিশ্চিতে যেন কোনরূপ অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনী- এমনটি সুস্পষ্ট ঘোষণা দেন, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীকি মারমা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

মুক্তিযুদ্ধের ফুটবল ইতিহাস এবার বড় পর্দায়

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক ভূমিকা নিয়ে...

খাদ্য ব্যবসায় লাইসেন্স না থাকলে ৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ‘নিরাপদ খাদ্য প্রবিধানমালা, ২০২৬’...

সাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার...

পরিবারের ৫ সদস্য মিলে তরুণীকে হত্যা

ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে ভিন্ন জাতের এক যুবকের সঙ্গে...

এক যুবককে বিয়ে করলেন তিন বোন!

ভারতের উত্তরপ্রদেশের আমরোহা জেলার একটি বিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক...

সর্বশেষ