back to top

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে বিপ্লব হত্যার মূলহোতা গ্রেফতার

kbctgbd
৬ মার্চ ২০২৪ ১১:০০ পূর্বাহ্ণ

মোঃ মুরাদ মিয়া,শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরের শ্রীবরদীতে চাঞ্চল্যকর এসএসসি পরীক্ষার্থী বিপ্লব (১৬) হত্যার মূলহোতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। ঢাকা উত্তরখান এলাকায় গত রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল মঙ্গলবার রাতে র‌্যাব-১৪ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত আল আমীন শ্রীবরদী উপজেলার রহিম মন্ডলের ছেলে।নিহত এসএসসি পরীক্ষার্থী বিপ্লব পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার দড়িপাড়ার কাবিল মিয়ার ছেলে। সে শ্রীবরদীর দহের পাড়ের নানা হাজি আব্দুল মজিদের বাড়িতে থেকে স্থানীয় মোহাম্মদ আলী মেমোরিয়াল বিদ্যানিকেতনে লেখা পড়া করে আসছিল।র‌্যাব জানায়, গত ২৫ ফেব্রুয়ারি রাতে নিজ মামদামারি কান্দাপাড়া ইবতেদায়ী মাদ্রাসায় ওয়াজ শুনতে যায় বিপ্লব। এখানেই পার্শ্ববর্তী চরশিমুলচুরার মোশাররফ হোসেন নুদার ছেলে ও স্থানীয় কিশোরগ্যাংয়ের আরিফ হোসেন ও আল–আমীনের সঙ্গে বিপ্লবের কথা–কাটাকাটি হয়। পরে ওয়াজ শুনে নানার বাড়ি আসার পথে আরিফ ও তাঁর সহযোগীরা বিপ্লবের ওপর হামলা চালায়। এ সময় তারা বিপ্লবকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করেন। এরপর আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শ্রীবরদী উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর নিহত বিপ্লবের বাবা মো. কাবিল মিয়া বাদী হয়ে শেরপুরের শ্রীবরদী থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনাস্থলে জনতার হাতে আটক আসামি আরিফ (২১) আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁর জবানবন্দিতে আল–আমিনের জড়িত থাকার বিষয়টি উঠে আসে।

এরই প্রেক্ষিতে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী এবং র‌্যাব-১ ঢাকার যৌথ অভিযানে ডিএমপি ঢাকার উত্তরখানের হেলাল মার্কেট এলাকা থেকে আল–আমিনকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়। গতকাল মঙ্গলবার রাত ১১টার র‌্যাব-১৪ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

খাদ্য ব্যবসায় লাইসেন্স না থাকলে ৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ‘নিরাপদ খাদ্য প্রবিধানমালা, ২০২৬’...

সাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার...

পরিবারের ৫ সদস্য মিলে তরুণীকে হত্যা

ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে ভিন্ন জাতের এক যুবকের সঙ্গে...

এক যুবককে বিয়ে করলেন তিন বোন!

ভারতের উত্তরপ্রদেশের আমরোহা জেলার একটি বিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আজ প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস শুরু করছেন...

সর্বশেষ