back to top

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ছাত্রলীগকর্মী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান লিটন কারাগারে

kbctgbd
৬ মার্চ ২০২৪ ১০:৫২ পূর্বাহ্ণ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে ছাত্রলীগ কর্মী বাবলু হত্যা মামলার আসামি লিটন মিয়া (৪৩) নামে এক ইউপি চেয়ারম্যানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গত সোমবার (৪ মার্চ) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবির শিপন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আইয়ুব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য গত ২০২২ সালের ২৮ জুন রাতে বেলাগাছা ইউনিয়নের নীলকণ্ঠ গ্রামের বাসিন্দা ছাত্রলীগকর্মী শামীম আশরাফ বাবলু (২৩) হত্যাকাণ্ডের শিকার হন।

গ্রাম্য সালিশকে কেন্দ্র করে চেয়ারম্যান লিটন মিয়ার নেতৃত্বে বাবলুর বাড়িতে হামলা চালায় একটি দল। এতে গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন বাবলু। এ ঘটনায় করা মামলার আসামি লিটন মিয়া তথ্য গোপন করে ‘জালিয়াতির’ মাধ্যমে একাধিকবার উচ্চ আদালত থেকে জামিন নিয়ে প্রকাশ্যে দায়িত্ব পালন করে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রায় ২০ মাস পর সোমবার আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালে হওয়া মামলায় লিটন মিয়া সোমবার প্রথমবারের মতো আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তার পক্ষে একাধিক আইনজীবী জামিন শুনানি করেন। এদিকে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বেলগাছা ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, আত্মসমর্পণ করলে কারাগারে যেতে পারেন, এমন আশঙ্কায় চেয়ারম্যান লিটন মিয়া আগেই ছুটির আবেদন করেছিলেন। পরিষদ থেকে মঞ্জুর করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ছুটির আবেদন জমা দিয়েছেন।

ইউনিয়ন পরিষদের সচিব হুমাউন কবির বলেন, ‘চেয়ারম্যানকে কারাগারে প্রেরণের খবর পেয়েছি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ১২ দিনের ছুটির আবেদন করেছেন। তবে সেটি মঞ্জুর হয়েছে কি না তা জানা নেই। এদিকে তার অবর্তমানে প্যানেল চেয়ারম্যান পরিষদের দায়িত্ব পালন করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

খাদ্য ব্যবসায় লাইসেন্স না থাকলে ৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ‘নিরাপদ খাদ্য প্রবিধানমালা, ২০২৬’...

সাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার...

পরিবারের ৫ সদস্য মিলে তরুণীকে হত্যা

ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে ভিন্ন জাতের এক যুবকের সঙ্গে...

এক যুবককে বিয়ে করলেন তিন বোন!

ভারতের উত্তরপ্রদেশের আমরোহা জেলার একটি বিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আজ প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস শুরু করছেন...

সর্বশেষ