back to top

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে জাতীয় ভোটার দিবস ২০২৪ পালিত

kbctgbd
২ মার্চ ২০২৪ ১২:২৩ অপরাহ্ণ

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় আজ ০২ মার্চ (শনিবার) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের যৌথ আয়োজনে মহেশখালী উপজেলা মিলনায়তনে বাংলাদেশ নির্বাচন কমিশন কতৃক “জাতীয় ভোটার দিবস ২০২৪” উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীখি মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ সদস্য জনাব আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।

উপজেলা প্রাঙ্গনে বেলুন ও পায়রা উডিয়ে জাতীয় ভোটার দিবসের শুভ উদ্ধোধন করেন মাননীয় সাংসদ জনাব আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি। এসময় বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর প্রদক্ষিন করে উপজেলা মিলনায়তনে বাংলাদেশ নির্বাচন কমিশন “জাতীয় ভোটার দিবস ২০২৪” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার জনাব বিমলেন্দু কিশোর পাল বলেন, সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব- স্লোগানকে সামনে রেখে এবারের দিবসটি পালন করা হচ্ছে। তিনি জাতীয় ভোটার দিবস উপলক্ষে প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন তথ্য তুলে ধরেন।

প্রধান অতিথি জনাব আলহাজ্ব আশেক উল্লাহ রফিক মহেশখালী উপজেলা প্রশাসন ও মহেশখালী নির্বাচন অফিসকে ধন্যবাদ দিয়ে বলেন, আজকে এই অনুষ্ঠানে আমাদের মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বাররা রয়েছেন। আপনারা ভোটার হালনাগাদে সঠিক ভোটারকে সঠিক তথ্য দিয়ে মানুষদের ভোটাধিকার প্রয়োগের সহায়তা জন্য বলেন। যাতে বাংলাদেশের স্থায়ী নাগরিক ছাড়া কেউ ভোটার না হতে পারে। তিনি আহ্বান জানান যেন ভুয়া ভোটার বা বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা ভোটার না হতে পারে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মহেশখালী থানার কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী, মহেশখালী পৌরসভার মেয়র জনাব আলহাজ্ব মকসুদ মিয়া, কুতুবজোম ইউনিয়নের চেয়ারম্যান জনাব শেখ কামাল, মুক্তিযোদ্ধা ছালাহ আহম্মদ, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক জনাব আবুল বশর পারবেজ, মহেশখালী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক ইউনুছ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার জনাব বিমলেন্দু কিশোর পাল।

প্রসঙ্গত, ২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতিবছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদ্‌যাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। এক বছর ভোটার দিবস পালনের পরে এই তারিখ পরিবর্তন করে ২ মার্চ করা হয়। জাতীয় ভোটার দিবস ‘খ’ শ্রেণিভুক্ত একটি দিবস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর আজ আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ছাড়ছেন...

অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আলমগীর ধরা, আহত ২ পুলিশ সদস্য

চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান রেলগেট এলাকায় অভিযান চালিয়ে...

মোদির ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ইনস্টাগ্রাম রিল ২৪ ঘণ্টার...

বিশ্বমঞ্চে আলো ছড়িয়ে এবার নতুন মিশনে ভোজিনিয়া

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবলপ্রেমীদের নজর কাড়ার পর নতুন ক্লাব...

৩৬ দিন সাগরে, অবশেষে উদ্ধার বাবা-ছেলে

কক্সবাজারের মহেশখালীর জেলেদের উদ্ধার অভিযানে বঙ্গোপসাগর থেকে জীবিত ফিরে...

সর্বশেষ