back to top

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘদিন আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা এবার পুলিশের হাতে

নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আওয়ামী লীগের নেতা ও লেক সিটি ইউনিটের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ককটেল বিস্ফোরণ এবং আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিল করার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ সোহরাব আল হোসাইন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (৮ নভেম্বর) খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে আব্দুল ওয়াহিদকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার খিলক্ষেত থানা এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঝটিকা মিছিল করেন দলটির নেতা-কর্মীরা। এসব কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে আব্দুল ওয়াহিদের বিরুদ্ধে।

পুলিশের আরও অভিযোগ, আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে এলাকায় বিভিন্ন ব্যক্তির জমি দখলের সঙ্গে জড়িত ছিলেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্টের পর আত্মগোপনে চলে গেলেও তার বিরুদ্ধে ভূমি দখলের বাণিজ্য চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া সরকারবিরোধী বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

খিলক্ষেত, উত্তরা পশ্চিম ও পল্টন থানাসহ রাজধানীর বিভিন্ন থানায় জুলাই গণহত্যা ও জমি দখলের অভিযোগে আব্দুল ওয়াহিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খিলক্ষেত থানার ওসি মুহাম্মাদ সোহরাব আল হোসাইন বলেন, আব্দুল ওয়াহিদ আওয়ামী লীগের লেক সিটি ইউনিটের সাধারণ সম্পাদক। দীর্ঘদিন আত্মগোপনে থেকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। ককটেল বিস্ফোরণ ও নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আব্দুল ওয়াহিদ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের নামাপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

রহস্যের আড়ালে ছিল পরিকল্পনা! পারশাকে বিয়ে নিয়ে যা জানালেন আসাদ নূর

একদিকে বিতর্কিত বক্তব্য ও ধর্ম নিয়ে অবস্থানের কারণে দীর্ঘদিন...

আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যাবে না: রাশেদ খাঁন

আওয়ামী লীগের কথিত অপতৎপরতা প্রতিরোধে রাজপথে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের দেখা...

৩২ হাজার থেকে শুরু, সর্বোচ্চ ৪৮ হাজার! পোশাক শ্রমিকদের নতুন মজুরি প্রস্তাব

দেশের তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের বেতন বাড়ানোর নতুন প্রস্তাব...

শেখ হাসিনাকে পাসপোর্ট ছাড়া সহজেই দেশে ফেরার পথ বলে দিলেন আসিফ নজরুল

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জন্য...

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৮৭/৯০) নির্ধারিত সাধারণ...

সর্বশেষ