back to top

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে দ্রব্যমূল্য নিয়ে খেললে সরাসরি কারাগারে: গণপূর্তমন্ত্রী

kbctgbd
২৮ জানুয়ারি ২০২৪ ৮:৫৯ পূর্বাহ্ণ

জহির সিকদার,কসবা (ব্রাহ্মণবাড়িয়া) থেকে ফিরেঃ

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, রমজান মাসে কোনো রকমের মজুতদারি সহ্য করব না। দ্রব্যমূল্য নিয়ে খেলাধুলা করলে কেউ রেহাই পাবেন না। যদি কেউ দ্রব্যমূল্য নিয়ে খেলা করেন তাহলে কোনো জরিমানা নয়, সরাসরি কারাগারে পাঠানো হবে। রমজান মাসকে আমরা সবকিছু থেকে মুক্ত রাখতে চাই।

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে নিজের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য মোকতাদির চৌধুরী মন্ত্রী হওয়ায় তাকে সংবর্ধনা দেয় জেলা আওয়ামী লীগ।

বিএনপিকে হুঁশিয়ার করে গৃহায়ণমন্ত্রী বলেন, আপনারা (বিএনপি) বহু চেষ্টা করেছিলেন নির্বাচন বানচাল করার জন্য। কিন্তু আপনারা ব্যর্থ হয়েছেন। আপনারা শান্তিপূর্ণভাবে যতক্ষণ আন্দোলনের কথা বলবেন, শান্তিপূর্ণভাবে যতক্ষণ পর্যন্ত মিছিল-সমাবেশ করবেন, আমরা কোনো অসুবিধা করব না। কিন্তু আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করলে, লাঠিসোঁটা নিয়ে বের হলে, সেটা আপনাদের জন্য মঙ্গল ডেকে আনবে না। জনগণের শান্তি বিঘ্নিত হয় এমন কোনো কাজ আমরা কখনও হতে দেব না।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য সৈয়দ এ. কে. একরামুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মঈন উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এবং জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চসিকে রদবদল, দুই প্রকৌশলীর বদলির নির্দেশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুই প্রকৌশলীকে ময়মনসিংহ ও রংপুর...

চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির কোরাল

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি মাছ বাজারে বিক্রির জন্য আনা...

স্কুলের টিফিনে মিলল ধারালো ব্লেড, তদন্তে প্রশাসন

বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি...

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা কবে? মিলল চূড়ান্ত ঘোষণা

বন্যা পরিস্থিতির কারণে স্থগিত থাকা চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক...

সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত স্পিকারের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের খবরের পরিপ্রেক্ষিতে থাইল্যান্ডে চিকিৎসাসফর...

সর্বশেষ