back to top

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে চাচার পায়ের রগ কেটে দিল মাদকাসক্ত ভাতিজা

kbctgbd
২৮ জানুয়ারি ২০২৪ ৮:৩৪ পূর্বাহ্ণ

এস এম শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামে মাদকাসক্ত ভাতিজাকে শাসন করায় ক্ষীপ্ত হয়ে চাচা মেহেদী মুন্সির (৪৫) কে কুপিয়ে তার বাম পায়ের রগ কেটে দেয়ার অভিযোগ উঠেছে ভাতিজা ফাহিম হোসেনের বিরুদ্ধে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে গুরুত্বর আহত করা হয়েছে। মেহেদী চাপুলিয়া গ্রামের মকবুল মুন্সির ছেলে।

শনিবার (২৭জানুয়ারি) বিকালে উপজেলার কোটাকোল ইউপির চাপুলিয়া গ্রামে হামলার শিকার হয়েছে মেহেদী মুন্সি। তাকে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সংকটাপন্ন্ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার কোটাকোল ইউপির চাপুলিয়া গ্রামের মেহেদী মুন্সির বড় ভাই মাহাবুব মুন্সির ছেলে ফাহিম মাদক সেবনসহ নানা অপকর্ম করে আসছিল। ফাহিমের বখাটেপনায় অতিষ্ট হয়ে শনিবার সকালে মেহেদী ভাতিজা ফাহিমকে শাসন করতে গিয়ে লাঠি দিয়ে একটি বাড়ি দেয়। এঘটনার জেরে ফাহিম শনিবার বিকালে তার কয়েক সহযোগী নিয়ে ধারালো অস্ত্র দিয়ে মেহেদীর উপর হামলা চালায়। এতে তার বাম পায়ের রগ কেটে দেয়াসহ এলোপাথাড়ি কুপিয়ে শরীরের বিভিন্ন্ স্থানে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন মেহেদীকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মেহেদীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) কাঞ্চন কুমার রায় রবিবার (২৮জানুয়ারি) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চসিকে রদবদল, দুই প্রকৌশলীর বদলির নির্দেশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুই প্রকৌশলীকে ময়মনসিংহ ও রংপুর...

চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির কোরাল

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি মাছ বাজারে বিক্রির জন্য আনা...

স্কুলের টিফিনে মিলল ধারালো ব্লেড, তদন্তে প্রশাসন

বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি...

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা কবে? মিলল চূড়ান্ত ঘোষণা

বন্যা পরিস্থিতির কারণে স্থগিত থাকা চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক...

সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত স্পিকারের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের খবরের পরিপ্রেক্ষিতে থাইল্যান্ডে চিকিৎসাসফর...

সর্বশেষ